পূর্বাচলে ট্রাকের ধাক্কায় বউ-শাশুড়ি নিহত
পূর্বাচলে ট্রাকের ধাক্কায় বউ-শাশুড়ি নিহত হয়েছে। সংগৃহীত

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় আফরোজা আক্তার শান্তা (২৮) ও তার শাশুড়ি নিহত হয়েছেন

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফরোজা আক্তার শান্তার পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসানের স্ত্রী। তার বাড়ি ঢাকা জেলার কদমতলী থানার শ্রীধারা এলাকায়। ঘটনায় নিহত অপর নারী এসআই মেহেদী হাসানের মা।

আফরোজার স্বামী মেহেদী হাসান বলেন, রাতে আমার মা ও আমার স্ত্রী পূর্বাচল ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। পরে দুজনকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক আমার মাকে মৃত ঘোষণা করেন ও পরে আমার স্ত্রীকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।

দুর্ঘটনায় অপর নারী কুর্মিটোলা হাসপাতালে মারা গেছেন বলেও তিনি জেনেছেন বলে উল্লেখ করেন।