লোড হচ্ছে...
দেশের বাজারে সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমার কারণে স্থানীয় বাজারেও মূল্য সমন্বয় করা হয়েছে।
২৩ এপ্রিল, ২০২৬
দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। শুক্রবার (১৩ মার্চ) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন এ দাম শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়।
১৩ মার্চ, ২০২৬
২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়। মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
৩ মার্চ, ২০২৬
বৈশ্বিক অস্থিরতায় রাজনৈতিক ভারসাম্যহীনতার মধ্য দিয়ে বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণ ও রুপার দাম। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপড়েন এবং মার্কিন প্রেসিডেন্ট...
১৯ জানুয়ারি, ২০২৬

