স্বর্ণের দাম, স্বর্ণের দাম কমেছে, স্বর্ণের নতুন দাম, ২২ ক্যারেট স্বর্ণ, ২১ ক্যারেট স্বর্ণ, ১৮ ক্যারেট স্বর্ণ, বাংলাদেশে স্বর্ণের দাম, বাজুস, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, স্বর্ণের বাজার, সোনার দাম আজ, রুপার দাম, স্বর্ণের দাম ২০২৬, স্বর্ণের দাম কমার খবর, দেশের বাজার
স্বর্ণের গহনা। ফাইল ছবি

দেশের বাজারে স্বর্ণের দাম আরো কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে দুই হাজার ২১৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।

Advertisement

এর আগে, গতকাল ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় দুই হাজার ১৫৮ টাকা। তার আগে, ১৩ নভেম্বর দুই হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর দুই হাজার ৭৪১ টাকা ও ৬ নভেম্বর কমানো হয় দুই হাজার ৭৪১ টাকা। পাঁচ দফায় দাম কমানো হয়েছে ১২ হাজার ৭২ টাকা।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম কমানোর সিদ্ধান্ত নেয়। তবে সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ সাত হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৪৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম তিন হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ৯১৬ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম দুই হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৮ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭২ বার কমানো হয়েছে ও একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। 

অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো ও ২৯ বার কমানো হয়।