লোড হচ্ছে...
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিলে শ্রমিকরা আবারো সড়কে অবস্থান নিচ্ছেন। ঘটনাস্থলে বিজিবি, এসআরবি ও পুলিশ রয়েছে বলেও জানান তিনি।
১৬ দিন আগে

শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন। বিভিন্ন কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে সড়কে অবস্থান নেয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। পাশাপাশি আশপাশের সড়কগুলোতেও যানজট ছড়িয়ে পড়েছে।
১৫ অক্টোবর, ২০২৬


