লোড হচ্ছে...
সকালে হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাদের গার্ড অব অনার প্রদান করে। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
৩০ মিনিট আগে

মাহদী আমিন বলেন, ‘বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বাংলাদেশের ওপর আস্থা রাখছেন। সরকারের সব মন্ত্রণালয় সমন্বিতভাবে দেশে যে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করছে, তার আলোকে বাংলাদেশের অর্থনীতি সামনে আরো সমৃদ্ধি ও স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে।’
২ ঘণ্টা ১২ মিনিট আগে

বৈঠকে জহির উদ্দিন স্বপন স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি (এসটিএস) বাস্তবায়নে কারিগরি সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন, বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করা এবং রফতানি পণ্যের বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন।
৬ ঘণ্টা আগে

পুঁজিবাজারে একেক সময় একেক খাতেই বিনিয়োগকারীদের আগ্রহ দেখা যায়। এই কিছুদিন আগেও ব্যাংক ও মিউচুয়াল ফান্ডই ছিল তাদের পছন্দের শীর্ষে। কিন্তু হালে পরিবর্তন ঘটেছে...
১৬ ঘণ্টা ৫৫ মিনিট আগে

নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশ ও শ্রীলঙ্কা উভয় দেশই বাস্তবসম্মত ও দূরদর্শী উপায়ে জাতি গঠনের পথে এগিয়ে যাচ্ছে।
১ দিন আগে

সরকারি বিনিয়োগের প্রস্তাব বাস্তবায়ন হলে ইসলামী ব্যাংকের মালিকানা কাঠামোতে বড় পরিবর্তন আসবে। দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংকটি কার্যত রাষ্ট্রীয় মালিকানায় চলে যেতে পারে। ব্যাংকটির সঙ্কট মোকাবেলায় সরকারি সহায়তা প্রয়োজন হতে পারে; কিন্তু রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা করলেই আর্থিক অনিয়ম, খেলাপি ঋণ ও দুর্বল ব্যবস্থাপনার সমস্যার সমাধান হবে না।
২ দিন আগে

ব্যাংকটি নতুন করে ৬০০ কোটি সাধারণ শেয়ার ইস্যুর যে প্রস্তাব করেছে তাতে প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা হিসাবে এর মাধ্যমে ছয় হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। এতে ব্যাংকটির পরিশোধিত মূলধন বর্তমান এক হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ টাকা থেকে বেড়ে সাত হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ টাকায় দাঁড়াবে। গত ৪ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দেয়া ‘ক্যাপিটাল রেস্টোরেশন প্ল্যান ২০২৭-২০৩৩’-এ মূলধন পুনর্গঠন ও আর্থিক অবস্থার উন্নয়নে এ প্রস্তাব তুলে ধরে ইসলামী ব্যাংক।
৩ দিন আগে

বিদ্যুৎ খাতের দীর্ঘদিনের সঙ্কট কাটাতে বেসরকারি বিনিয়োগের সুযোগ রেখে একটি সংস্কার প্রস্তাব অনুমোদন করেছে ভেনিজুয়েলার আইনসভা। মঙ্গলবার (১০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সমর্থিত এ সংস্কার প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়।
৬ দিন আগে

বাংলাদেশ ও চীন একসাথে কাজ করতে চায় উল্লেখ করে মোংলাকে কেন্দ্র করে শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে চীনা বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
১২ দিন আগে

সফরের অংশ হিসেবে বুধবার রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘চায়না-বাংলাদেশ পলিটিক্যাল পার্টিজ প্লাস’ শীর্ষক রাউন্ডটেবিল অনুষ্ঠিত হবে। সেখানে দুই দেশের রাজনৈতিক দলগুলোর যোগাযোগ ও উন্নয়ন অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হবে।
১৩ দিন আগে

স্পিকার বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে সম্পর্ক অত্যন্ত উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ। সিঙ্গাপুর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। লি কুয়ান ইউয়ের দূরদর্শী নেতৃত্বে সিঙ্গাপুর বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে।
১৪ দিন আগে

এত কিছুর পরও পুঁজিবাজারের এত বেশি পতনের কারণ দেখি না। এর কারণ হিসাবে তিনি মনে করেন, বাজারে এ মুহূর্তে বড় বিনিয়োগকারী নেই বললেই চলে। তাই ডিবিএর পক্ষ থেকে বড় বিনিয়োগকারীদের বাজার টানতে মূলধনী মুনাফার ওপর ২০৩০ সাল পর্যন্ত সম্পূর্ণ কর রেয়াত চাওয়া হচ্ছে। তিনি বলেন, ইতোমধ্যে অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার কাছে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থমন্ত্রী দেশে ফিরলে এর একটা সুরাহা হতে পারে। এটি সুরাহা হলে বাজারে বড় বিনিয়োগকারীরা ফিরে আসতে পারেন।
১৪ দিন আগে

সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘বিআইজি-বি ফর শেয়ার্ড প্রসপারিটি’ নামে একটি সহযোগিতার নীতি ঘোষণা করা হয়েছে। এর আওতায় উদীয়মান অর্থনৈতিক সম্পর্ক জোরদার, সরবরাহব্যবস্থার ঝুঁকি মোকাবেলা, প্রযুক্তিগত পরিবর্তন ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা মোকাবিলায় একসাথে কাজ করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। তিনি বলেন, সফরে প্রায় ২৯৫ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের ঋণসহায়তার প্রতিশ্রুতি এবং বিভিন্ন চুক্তি, সমঝোতা স্মারক ও লেটার অব ইনটেন্ট স্বাক্ষরিত হয়েছে।
১৫ দিন আগে

উৎপাদন কমলেও শ্রমিকের মজুরি, ঋণের সুদ ও রক্ষণাবেক্ষণের মতো স্থায়ী ব্যয় বহন করতে হয়। ফলে প্রতিটি পণ্যের ব্যয় বেড়ে যায়। ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করলে বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়ে। যোগ হয় জেনারেটরের রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশের ক্ষয়। যেসব শিল্পে সরাসরি গ্যাসের তাপ লাগে, সেখানে বিকল্প জ্বালানিতে কাক্সিক্ষত গতি ও মান বজায় রাখা কঠিন।
১৫ দিন আগে

পরিকল্পনার অভাব নেই, সমস্যা হলো বাস্তবায়নে-ড. দেবপ্রিয় বড় ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা দেখলে হবে না-ড. মোস্তাফিজ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হতে হলে আগামী তিন বছরে...
১৫ দিন আগে

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর নির্ধারণের সিদ্ধান্ত দেশের অর্থনীতির জন্য সাময়িক স্বস্তি নিয়ে...
১৬ দিন আগে

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ এখন আর আগের মতো ঋণ, অনুদান ও আর্থিক সহায়তার ওপর নির্ভরশীল থাকতে চায় না। বরং বিভিন্ন দেশের সাথে প্রকৃত বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তুলতে চায়।
১৭ দিন আগে

ফ্লাডলাইনস রিসার্চের বিশ্লেষক আনা উ বলেন, ‘এবারের আর্থিক ফল প্রকাশের মৌসুম এআই খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য কঠিন হয়ে উঠেছে। এআই খাতে বুদ্বুদের আশঙ্কা এবং মূল্যস্ফীতির উদ্বেগের কারণে বেশির ভাগ প্রতিষ্ঠানকেই শেয়ারবাজারে বড় দরপতনের মুখে পড়তে হচ্ছে।’
১৮ দিন আগে

সফরটি বেশ ভালো হয়েছে। দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি প্রথম জাপান সফর। তাই সফর নিয়ে আমাদের প্রত্যাশা খুব বেশি হওয়ার কথা নয়। জাপানে শীর্ষ পর্যায়ের সফর হওয়াটাই একটি বড় সাফল্য। পাশাপাশি বেশ কিছু সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি সই হয়েছে। সফর নিয়ে যা কিছু প্রত্যাশা ছিল, তা অর্জন করা গেছে। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যকার আলোচনা ভবিষ্যতে দ্বিপীয় সম্পর্ক ও সহযোগিতা আরো বাড়াতে কাজে লাগবে বলে তার দৃঢ় বিশ্বাস।
১৮ দিন আগে

জাপানি বিনিয়োগকারীরা সাধারণত মালয়েশিয়া বা ভিয়েতনামে বেশি বিনিয়োগ করেন কারণ সেখানে তাদের প্রচার বা পিআর (পাবলিক রিলেশন) অনেক শক্তিশালী। বাংলাদেশে বিদ্যুৎ বা গ্যাসের কিছু সঙ্কট থাকলেও যেকোনো সমস্যা সমাধান করা মানুষের কাজ। সুতরাং জাপানিদের কাছে বাংলাদেশকে সঠিকভাবে ব্র্যান্ডিং করতে হবে।
১৮ দিন আগে


