লোড হচ্ছে...
সিসিক প্রশাসক বলেন, ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। দায়িত্ব নেয়ার পরই প্রধানমন্ত্রী এসব কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।’
১৪ দিন আগে

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘অতীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে বড় ধরনের দুর্বলতা ছিল। যাদের সহায়তা পাওয়ার কথা, তাদের অনেকে তালিকায় স্থান পাননি। অন্যদিকে, অযোগ্য ব্যক্তিরা তালিকাভুক্ত হয়েছেন। এ সমস্যা দূর করতে সরকার ডিজিটাল পাবলিক অবকাঠামো ব্যবহার করে উপকারভোগী নির্বাচন ও সহায়তা বিতরণব্যবস্থায় স্বচ্ছতা আনতে চায়।’
১৪ দিন আগে

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাইফুল ইসলাম।
১৫ দিন আগে

তথ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিকভাবে তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী। এর আগে তিনি মির্জাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন।
১৭ দিন আগে

সিলেট নগরীতে মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিকভাবে নগরীর ১, ২ ও ৭ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে।
১৮ দিন আগে

ফ্যামিলি কার্ড কার্যক্রমের অংশ হিসেবে আজ ১২ অক্টোবর থেকে সারাদেশে সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। এ কাজে ৬৬ হাজার ৮১৫ জন প্রশিক্ষিত তথ্য সংগ্রহকারী এবং ছয় হাজার ৬৮১ জন সুপারভাইজার নিয়োজিত রয়েছেন। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এই তথ্য সংগ্রহের কাজ শেষ হবে। ডিসেম্বরের মধ্যে পুরো ডেটাবেজ প্রস্তুত করা হবে।
১৮ দিন আগে

নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী পদে নিয়োগের চূড়ান্ত তালিকায় এমন এক প্রার্থীর নাম এসেছে, যার মৌখিক পরীক্ষাও (ভাইভা) নেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। বয়সসীমা অতিক্রম করায় তাকে ভাইভা থেকে ফিরিয়ে দেয়া হয়েছিল বলে জানিয়েছেন ওই প্রার্থী।
১৯ দিন আগে

‘ফ্যামিলি কার্ড কর্মসূচিতে নারীদের বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে। এর মাধ্যমে নারীরা পরিবার ও সমাজে আরো কার্যকর ভূমিকা রাখার সুযোগ পাবেন।’
১৯ দিন আগে

নগরকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
২০ দিন আগে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ড করে দেয়ার কথা বলে ছয়জনের কাছ থেকে মোট ৯৮ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নার্গিস আক্তার (৩৬) নামে এক নারীকে আটক করা হয়েছে।
২৪ দিন আগে

সংসদ সদস্য বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যেই ফ্যমিলি কার্ড, কৃষি কার্ড ও যুবকদের জন্য যুব কার্ডের ব্যবস্থা করেছেন।’
২৯ দিন আগে

সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১২টায় পরশুরাম উপজেলার ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর দেড়টায় ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
২৯ দিন আগে

‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের মধ্য দিয়ে এই এলাকার মানুষের সবচেয়ে বড় সমস্যা সমাধান হতে চলেছে। আমরা আশা করব, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত ফেনীতে প্রধানমন্ত্রীর আগমনের মধ্য দিয়ে সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান হবে।’
৩০ সেপ্টেম্বর, ২০২৬

গত ১০ মার্চ থেকে ফ্ল্যাগশিপ কর্মসূচি হিসেবে শুরু হওয়া এ কার্যক্রমের অগ্রগতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং এর অধীন দফতর-সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আলোচনা হয়েছে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

নথি অনুযায়ী, প্রাথমিক যাচাই-বাছাইয়ের সময় বয়সসংক্রান্ত কারণে তাদের আবেদন বাতিল করা হয়েছিল। পরে তারা আপিল করলে আবেদন পুনর্বিবেচনা করা হয়। এরপর তারা তথ্য সংগ্রহকারী পদে নির্বাচিত হন।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

সমাজসেবা কর্মকর্তার সঙ্কট থাকলে স্থানীয় অন্যান্য দফতরের প্রথম শ্রেণির কর্মকর্তাদেরও মাস্টার ট্রেইনার হিসেবে অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে শিক্ষা কর্মকর্তা, আইসিটি কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা যাবে।
২৪ সেপ্টেম্বর, ২০২৬


