মধুপুরে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম। নয়া দিগন্ত

‎টাঙ্গাইলের মধুপুরে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতরের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
‎
‎বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাইফুল ইসলাম।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো: সাইফুল ইসলাম বলেন, ‘প্রান্তিক ও নির্দিষ্ট জনগোষ্ঠীর সঠিক তথ্য সংরক্ষণের মাধ্যমে সরকারি সুযোগ-সুবিধা ও সমাজসেবামূলক সেবাসমূহ যোগ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে এ ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
‎
‎অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ইউনিয়ন সমাজকর্মী মো: আশিক রায়হান ও সুজাত আলী, মহিষমারা ইউনিয়ন ফ্যামিলি কার্ডের সুপারভাইজার মো: কামরুল হোসেন, মহিষমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সালাম পিন্টু, এক নম্বর ওয়ার্ড সভাপতি বাবুল হোসেন, ইউনিয়ন যুবদল নেতা মুকুল সরকার, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, মহিষমারা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের নারী-পুরুষসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

Advertisement