লোড হচ্ছে...
প্রতিমন্ত্রী ইউএনওদের উদ্দেশে বলেন, ‘এলাকার গরিব মানুষ ইউএনওর কাছে হাত পাতে। প্রত্যেক ইউএনওর জন্য ঐচ্ছিক ফান্ড দেয়া জরুরি। এতে গরিবদের তাৎক্ষণিক ২ হাজার থেকে ৫ হাজার টাকা সহায়তা দেয়া যায়। জনপ্রশাসন মন্ত্রণালয় এই অর্থের জোগান না দিতে পারলে স্থানীয় সরকার মন্ত্রণালয় রাজস্ব আয় থেকে বরাদ্দ দেয়ার আয়োজন করবে। বিদ্যুতের নেট মিটারিং পদ্ধতি নিয়ে উপজেলা প্রশাসনের সাথে বসে ফয়সালা করার কথাও বলেন তিনি।’
৩ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী বলেন, ‘বিপুল জনম্যান্ডেট নিয়ে বাংলাদেশে একটি নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছে। জনগণের সেই ম্যান্ডেট বাস্তবায়নে আমাদের একটি পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা রয়েছে। আমাদের অগ্রাধিকারগুলো হলো জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতিমালার ধারাবাহিকতা বজায় রাখা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার। আমরা এখন প্রতিশ্রুতি থেকে সরাসরি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি।’
৩ অক্টোবর, ২০২৬

সংলাপে বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, নীতিনির্ধারক, গবেষক, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক ও অন্যান্য প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এবারের বিভিন্ন অধিবেশনে ভূরাজনীতি ও নিরাপত্তা, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা, বাণিজ্য ও যোগাযোগ, জলবায়ু, গণতন্ত্র ও সুশাসন এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলের কৌশলগত গুরুত্ব নিয়ে আলোচনা হবে।
৩ অক্টোবর, ২০২৬

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে হামলা ও ভাঙচুরের সাথে জড়িত থাকার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
১ অক্টোবর, ২০২৬

সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১২টায় পরশুরাম উপজেলার ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর দেড়টায় ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
১ অক্টোবর, ২০২৬

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জাতিসঙ্ঘ সফরের বিভিন্ন কর্মসূচি, বিশ্বনেতাদের সাথে বৈঠক এবং সফরের সার্বিক বিষয় তুলে ধরা হবে।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

আগামী অক্টোবর ও নভেম্বরে তার তুরস্ক, জাপান ও সৌদি আরব সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজনীতি বা তাত্ত্বিক আলোচনার বাইরে সাধারণ মানুষের অন্ন, বস্ত্র, চিকিৎসা এবং সন্তানদের সুশিক্ষার সুযোগ নিশ্চিত করাও মানুষের জীবনের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার মধ্য দিয়েই গণতন্ত্রের বাস্তব সুফল মানুষের কাছে পৌঁছায়। প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের মৌলিক চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

‘ওয়াল স্ট্রিটের মানুষ নন; একজন বাংলাদেশী এবং রাজনৈতিক নেতা হিসেবে দেশের মানুষের স্বার্থ রক্ষার দায়িত্ব নিয়ে এখানে এসেছি।’
২৬ সেপ্টেম্বর, ২০২৬

পারিবারিক ধারাবাহিকতা বজায় রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব দরবারে নিজের মাতৃভাষায় কোটি কোটি বাংলাদেশীর আশা-আকাঙ্ক্ষা, মানবাধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক চেতনার কথা তুলে ধরেছেন।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল থেকেই নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা জাতিসঙ্ঘ ভবনের সামনে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও রঙ-বেরঙের পোস্টার হাতে নিয়ে তারা নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
২৫ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ দেয়া ভাষণে তিনি বলেন, ‘বিবদমান রাষ্ট্রগুলোর মধ্যে সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থরক্ষা এবং সম্মান ও মর্যাদা রক্ষাই দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্কের ভিত্তি হওয়া উচিত।’
২৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান সতর্কবাণী উচ্চারণ করে বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে অদূর ভবিষ্যতে এটি এক মানবিক সংকটে রূপ নিতে পারে।’
২৫ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসঙ্ঘ সদর দফতরের সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ২৭তম তলায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও জাতিসঙ্ঘের মধ্যকার সহযোগিতা, বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।
২৫ সেপ্টেম্বর, ২০২৬

এ সময় বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় জাতিসঙ্ঘ সদরদফতরের ‘নর্থ ডেলিগেটস লাউঞ্জে’ সহধর্মিণী ডা: জুবাইদা রহমানকে সাথে নিয়ে তিনি এই অনুষ্ঠানে যোগ দেন।
২২ সেপ্টেম্বর, ২০২৬

প্রাতরাশের শুরুতে বিশ্বনেতারা একে একে তাদের সহধর্মিণীদের নিয়ে অনুষ্ঠান মঞ্চে ওঠেন এবং জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও তার স্ত্রীর সাথে ফটোসেশনে অংশ নেন।
২২ সেপ্টেম্বর, ২০২৬

মানুষে মানুষে সরাসরি যোগাযোগই দুর্নীতির মূল ক্ষেত্র। বিশ্বের অন্যান্য উন্নত দেশের মতো সব ধরনের সেবা ডিজিটাল মাধ্যমে প্রদান করা সম্ভব হলে নাগরিকদের অফিসে যাওয়ার প্রয়োজন হবে না এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠন সহজ হবে।
২২ সেপ্টেম্বর, ২০২৬


