প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সোলার এক্সপো, সোলার এক্সপো উদ্বোধন, সৌরবিদ্যুৎ, ইকবাল হাসান মাহমুদ, অনিন্দ্য ইসলাম অমিত, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, সৌরবিদ্যুৎ উৎপাদন
সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। নয়া দিগন্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণে রাজধানীতে শুরু হয়েছে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬।

Advertisement

মঙ্গলবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সভাপতিত্ব করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর এবারের মূল প্রতিপাদ্য ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’।

উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ।

এছাড়া অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।