লোড হচ্ছে...
দলীয় সূত্রে জানা গেছে, জাপান বিএনপি বর্তমানে চার-পাঁচটি উপদলে বিভক্ত। সাবেক সভাপতি নূর আলীর অনুসারী, কিরণ কবিরের সমর্থক, খোন্দকার দেলোয়ার হোসেনের সময়কার কমিটির নেতাদের একটি অংশ, জসিম ও ফেনী অঞ্চলের নেতাদের অনুসারী এবং বর্তমান সভাপতি মীর রেজার নেতৃত্বাধীন অংশ আলাদাভাবে সক্রিয় রয়েছে। এখানে দলীয় আদর্শের চেয়ে আঞ্চলিক পরিচয় বড় হয়ে উঠেছে।
৫ দিন আগে

সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘বিআইজি-বি ফর শেয়ার্ড প্রসপারিটি’ নামে একটি সহযোগিতার নীতি ঘোষণা করা হয়েছে। এর আওতায় উদীয়মান অর্থনৈতিক সম্পর্ক জোরদার, সরবরাহব্যবস্থার ঝুঁকি মোকাবেলা, প্রযুক্তিগত পরিবর্তন ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা মোকাবিলায় একসাথে কাজ করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। তিনি বলেন, সফরে প্রায় ২৯৫ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের ঋণসহায়তার প্রতিশ্রুতি এবং বিভিন্ন চুক্তি, সমঝোতা স্মারক ও লেটার অব ইনটেন্ট স্বাক্ষরিত হয়েছে।
১০ দিন আগে

মোহাম্মদ জাফর ইকবাল টোকিও (জাপান) থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর জাপানের বিশাল ও সম্ভাবনাময় শ্রমবাজারে বাংলাদেশী কর্মীদের জন্য কাজের সুযোগ ও সম্ভাবনা তৈরি হলেও...
১২ দিন আগে

জাপানি বিনিয়োগকারীরা সাধারণত মালয়েশিয়া বা ভিয়েতনামে বেশি বিনিয়োগ করেন কারণ সেখানে তাদের প্রচার বা পিআর (পাবলিক রিলেশন) অনেক শক্তিশালী। বাংলাদেশে বিদ্যুৎ বা গ্যাসের কিছু সঙ্কট থাকলেও যেকোনো সমস্যা সমাধান করা মানুষের কাজ। সুতরাং জাপানিদের কাছে বাংলাদেশকে সঠিকভাবে ব্র্যান্ডিং করতে হবে।
১৩ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
১৬ দিন আগে

বাংলাদেশ ও জাপানের মধ্যকার নির্ধারিত শীর্ষ বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ বিবৃতিতে অংশ নেন। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্যে আয়োজিত অফিসিয়াল ভোজে অংশ নেন দুই প্রধানমন্ত্রী।
১৬ দিন আগে

প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চলতি মাসে জাপান সফরে যাওয়ার কথা রয়েছে। এ সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে তার একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে প্রচারিত হতে যাওয়া যৌথ ঘোষণায় এই প্রস্তাবিত বিনিয়োগের বিষয়টি উল্লেখ থাকবে বলে ধারণা করা হচ্ছে।
২০ দিন আগে


