লোড হচ্ছে...
পিবিআই সূত্র জানায়, ঘটনার দিন রাতে তাহসিফ ও তার বন্ধু আহমেদ সাহরিয়ার রেজা দ্বীপ একসাথে ছিলেন। সেদিন রাতে তারা কোন কোন এলাকায় গিয়েছিলেন এবং কোথায় অবস্থান করেছিলেন, সে-সংক্রান্ত তথ্য জানতে দ্বীপকে পিবিআই ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে নেয়া হয়েছে। বর্তমানে দ্বীপের দেয়া তথ্যের সত্যতা ও ধারাবাহিকতা যাচাই-বাছাই করা হচ্ছে।
১৬ দিন আগে

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের খালাতো ভাই জহির হাসান উদ্ধার করা লাশটি শনাক্ত করেন। লাশের মাথার চুল কালো এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি। কপাল স্বাভাবিক ও মুখমণ্ডল গোলাকার। মুখ ও চোখ বন্ধ ছিল। নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। তার ছোট ছোট কালো দাড়ি ও গোঁফ ছিল। দুই হাত মাথার সামনের দিকে বাঁকানো অবস্থায় ছিল। সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা হাতের মুষ্টি খোলা পেয়েছেন।
১৭ দিন আগে

রোববার (২৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রমাণের ভিত্তিতে বিচার নিশ্চিত করার আহবান জানান। একইসাথে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে ষড়যন্ত্র ও রাজনৈতিক বিভাজনের আশঙ্কা প্রকাশ করেন তিনি।
২০ দিন আগে

গুরুতর আহত তপন চন্দ্র দাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
২২ দিন আগে

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, টঙ্গীর চেরাগ আলী থেকে একই পরিবারের দুই নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে লালচানের শরীরে ৯৫ শতাংশ দগ্ধ, নাসিমার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ ও তানিসার শরীরে ৮৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
২৫ দিন আগে

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আহত নূর উদ্দিন ও জহিরুল ইসলামকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে, ফায়ারফাইটার কালামকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।
১৫ অক্টোবর, ২০২৬

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় আরো কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
১৪ অক্টোবর, ২০২৬

অভিযোগে বলা হয়, বুধবার (৭ অক্টোবর) দুপুর ১টা ১০ মিনিট থেকে ১টা ৪০ মিনিটের মধ্যে শাহিন, পিয়াস, ছোট শাহিন, মোরশেদ, ফারুক ও মাহিনসহ অজ্ঞাতনামা আরো তিন থেকে চারজন কারখানায় প্রবেশ করেন। তারা কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন এবং ভয়ভীতি ও জীবননাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
১৪ অক্টোবর, ২০২৬


