লোড হচ্ছে...
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউশন পক্ষে যুক্তি তুলে ধরে সমাপনী বক্তব্য দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল।
৩ দিন আগে

ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর বলেন, এ মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া জিয়াউল আহসানকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) ঘোষণা করেছিলেন। এ কারণে তিনি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারতেন না। এ ধরনের মানুষকে পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করে দেওয়া উচিত।
৩ দিন আগে

জিয়াউল আহসান কারাগার থেকে আজ ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিচারকাজে অংশ নিয়েছেন। জিয়াউল আহসানের গুম-খুনের এই মামলায় যুক্তি উপস্থাপনের প্রথম দিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল ও সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
৪ দিন আগে

২০১২ সালের ১৭ এপ্রিল বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হন। একইসাথে নিখোঁজ হন তার গাড়িচালক আনসার আলী। দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও তাদের পরিণতি সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা আবারো আলোচনায় এসেছে।
৫ দিন আগে

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশন পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম।
৫ দিন আগে

রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামিপক্ষ তাদের বক্তব্য ও যুক্তি তুলে ধরবে। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ হলে মামলার রায় ঘোষণার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে মামলাটি এখন বিচারপ্রক্রিয়ার শেষ পর্যায়ে পৌঁছেছে।
৫ দিন আগে

একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। অতএব এ ধরনের দাবি মোটেই গ্রহণযোগ্য হতে পারে না।
৫ দিন আগে

জুলাই গণ-অভ্যুত্থানের বিচার মানবতাবিরোধী অপরাধ মেজর জেনারেল (অব:) জিয়াউল আহসানকে নিজেদের সাথে একই ভ্যানে করে ট্রাইব্যুনালে আনতে চান শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার বাকি ১০...
১৬ দিন আগে

‘শেখ হাসিনা যদি সত্যিকার অর্থেই বাংলাদেশে ফিরতে চান, তাহলে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করা উচিত। আবেদনে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানাতে হবে। তার ভাষায়, এটিই হবে শেখ হাসিনার জন্য সঠিক পন্থা।’
১৯ দিন আগে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য নির্ধারিত ৩০ দিনের সময়সীমা রয়েছে। শেখ হাসিনা ওই সময়ের মধ্যে আপিল করেননি। ফলে তিনি দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকরের আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।
১৯ দিন আগে

‘তিনি (শেখ হাসিনা) কখনো ফিরে আসবেন না। ফিরে আসার জন্য তার যে আইনগত প্রক্রিয়া, সেভাবে তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তিনি মানুষকে বিভ্রান্ত করছেন।’
২০ দিন আগে


