লোড হচ্ছে...
চট্টগ্রাম বন্দরে একসঙ্গে বিপুল পরিমাণ জ্বালানি তেল নিয়ে খালাসের অপেক্ষায় রয়েছে পাঁচটি জাহাজ। এসব জাহাজে মোট এক লাখ ৭৭ হাজার টন ডিজেল রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ নামের জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে বার্থিং নিয়ে খালাস কার্যক্রম শুরু করতে পারে। একইসঙ্গে জাহাজটি থেকে তেল খালাসের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এর আগে ৩৫ হাজার ৩৪৬ টন ডিজেল নিয়ে আসা লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমটি অকট্রি’ জাহাজটি খালাস শেষে বুধবারই বন্দরের জেটি ত্যাগ করবে বলে জানিয়েছে বিপিসি সংশ্লিষ্ট একটি সূত্র।
২২ এপ্রিল, ২০২৬
দেশের জ্বালানির চাহিদা স্বাভাবিক রাখতে একযোগে বিপুল পরিমাণ জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দর-এ ভিড়েছে পাঁচটি বড় জাহাজ। এসব জাহাজে মোট প্রায় ১ লাখ ৬৯ হাজার মেট্রিক টন ডিজেল ও অকটেন রয়েছে। চট্টগ্রামস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা জানান, বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছে দুটি জাহাজ এবং সেগুলো থেকে গত সোমবার থেকেই জ্বালানি খালাস কার্যক্রম শুরু হয়েছে। ‘এমটি ওকট্রি’ জাহাজে করে আনা হয়েছে প্রায় ৩৫ হাজার মেট্রিক টন ডিজেল এবং ‘এমটি কেপ বনি’ জাহাজে রয়েছে প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল, যা দ্রুত খালাস করা হচ্ছে।
২১ এপ্রিল, ২০২৬
চট্টগ্রাম বন্দরের জলসীমায় একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজ পৌঁছেছে বলে ৩ এপ্রিল দুপুরে জানানো হয়েছে।
৩ এপ্রিল, ২০২৬
দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর আবারও ‘জিরো ওয়েটিং টাইম’-এ ফিরেছে। ফলে বহির্নোঙরে জাহাজের অপেক্ষা সময় শূন্যে নেমে এসেছে, যা আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি এনেছে। বন্দর সংশ্লিষ্টরা জানান, এই অর্জনের ফলে জাহাজের টার্নঅ্যারাউন্ড টাইম কমেছে, ব্যবসায়িক ব্যয় হ্রাস পেয়েছে এবং সরবরাহব্যবস্থা আরও নির্ভরযোগ্য হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতাও আরও দৃশ্যমান হচ্ছে। সমন্বিত পরিকল্পনা, নিবিড় তদারকি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর সমন্বয়ের ফলেই এ সাফল্য এসেছে।
৩০ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্য থেকে আসা ৮টি জ্বালানি তেল ও গ্যাসবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছে নোঙর করেছে। জাহাজগুলো ২৮ ফেব্রুয়ারি হরমুজ প্রণালী অতিক্রম করেছিল বলে জানা গিয়েছিল।
৮ মার্চ, ২০২৬
চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, কতিপয় লোক পুরো বন্দরকে জিম্মি রাখার চেষ্টা করছে। এ কারণে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
৮ ফেব্রুয়ারি, ২০২৬
নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থার পর মধ্যরাতে বন্দর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
১ ফেব্রুয়ারি, ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। যার ফলে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল...
২৯ জানুয়ারি, ২০২৬
গত পাঁচ বছরে রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদানের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সেবার মান বজায় রেখে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর কৌশলের ফলে দেশের প্রধান সমুদ্রবন্দরটি টানা আর্থিক প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
১৭ জানুয়ারি, ২০২৬

