লোড হচ্ছে...
পুলিশ সুপার বলেন, প্রথমে শ্রমিকদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হলেও, বিকেল ৩টার দিকে শ্রমিকরা আবার সড়কে নেমে অবরোধ তৈরি করেন। পরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাতটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর যানবাহন চলাচল শুরু হয়।
২ ঘণ্টা ৪৯ মিনিট আগে

গাজীপুরে কওমি মাদরাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে মো: ফারুক মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। অপহরণে সহযোগিতার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মো: হাবিবুর রহমানকে খালাস দিয়েছেন আদালত।
৪ ঘণ্টা ৩৪ মিনিট আগে

রাজধানীর পিজি হাসপাতালের ৮ম তলা থেকে নিচে পড়ে সামিয়া নুর (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
৩ দিন আগে

নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই। মহাসড়ক ও গুরুত্বপূর্ণ জনবহুল এলাকার পরিবেশ সুরক্ষায় যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ করতে হবে।
৯ দিন আগে

প্রকল্পটির কারিগরি, পরিচালনাগত কিংবা ট্রাফিক ব্যবস্থাপনায় কোনো সমস্যা থাকলে তা চিহ্নিত করে সমাধান করা যায়। প্রয়োজন হলে পরিচালন পদ্ধতি পরিবর্তন, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ এবং অন্যান্য গণপরিবহনের সাথে সমন্বয়ের উদ্যোগ নিতে হবে। তাদের দাবি, সমস্যা সমাধানের পরিবর্তে নির্মিত অবকাঠামো ভেঙে ফেলা কিংবা প্রকল্পের মূল পরিকল্পনা পরিবর্তন করা গ্রহণযোগ্য নয়।
১০ দিন আগে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট একযোগে কাজ করে। পরে আজ ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
১০ দিন আগে

অগ্নিকাণ্ড ও উদ্ধার কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ তালহা বিন জসিম জানান, ছয়তলা ভবনের নিচতলার স্টোর রুমে লাগা আগুন যেন ভবনের অন্যান্য তলায় বা আশেপাশে ছড়িয়ে পড়তে না পারে, সে লক্ষ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বোচ্চ নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
১০ দিন আগে

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গাজীপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও জনবহুল এলাকা। রাজধানী ঢাকার কাছাকাছি হলেও যানজট ও দুর্বল গণপরিবহন ব্যবস্থার কারণে প্রতিদিন হাজারো মানুষকে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হচ্ছে। এতে কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি উৎপাদনশীলতা কমছে, পরিবহন ব্যয় বাড়ছে এবং শিল্প-বাণিজ্যের সম্ভাবনাও বাধাগ্রস্ত হচ্ছে।
১০ দিন আগে

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি, উত্তরা ফায়ার স্টেশনের তিনটি, গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের চারটি, কুর্মিটোলা ফায়ার স্টেশনের চারটি, রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুইটি এবং পূর্বাচল ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করে। এছাড়া মিরপুর থেকে একটি হ্যাজম্যাট টেন্ডার পাঠানো হয়। উদ্ধারকাজে সহায়তা করতে ঘটনাস্থলে যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৩ দিন আগে

ক্ষুদ্র কৃষকের বসতবাড়ির গাছকে কার্বন ক্রেডিটের মাধ্যমে আয়ের উৎসে রূপান্তরের উদ্ভাবনী ধারণা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) শিক্ষার্থীদের দল ‘কার্বোডিট’।
১৪ দিন আগে

পিবিআই জানায়, মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে গাজীপুর মহানগরের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তার হাজী আব্দুর রহিম পাইকারি মার্কেটে চাঁদা দাবির এ ঘটনা ঘটে।
১৪ দিন আগে

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার মো: এরশাদুর রহমান বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
১৫ দিন আগে

‘পুষ্টিকর খাদ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে উৎপাদনব্যবস্থা ও গবেষণার মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে। ডিম যেন শুধু বিশেষ কোনো শ্রেণির মানুষের খাদ্য না হয়ে সবার দৈনন্দিন খাদ্যতালিকায় স্থান পায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সচেষ্ট হওয়ার আহ্বান জানাচ্ছি।’
১৮ দিন আগে

প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ ওরফে রাজার পালিয়ে যাওয়ার ঘটনায় গ্রেফতার দুই পুলিশ সদস্য ও রাজার বোনকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
২১ দিন আগে

প্রশিক্ষণের মাধ্যমে নতুন জ্ঞান ও কার্যকর শিখন-পদ্ধতি অর্জন আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষকেরা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সম্মিলিতভাবে এগিয়ে এলে দেশকে আরো এগিয়ে নেয়া সম্ভব।
২২ দিন আগে

আজ দুপুরে ফকির মার্কেটের মেট্রিক্স গার্মেন্টস ভবনে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।
২৪ দিন আগে

সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক বিভিন্ন সূচকেও গাকৃবির অবস্থানের উন্নতি হয়েছে। সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিং ২০২৬-এ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে গাকৃবি।
২৭ দিন আগে

গণভোটের গণরায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চের প্রথম পথসভাস্থল গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় পরিদর্শন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশেষ টিম।
১৬ সেপ্টেম্বর, ২০২৬


