লোড হচ্ছে...
দেশের প্রাথমিক শিক্ষায় শিক্ষকসঙ্কটের সবচেয়ে বড় উদাহরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৬ হাজার ২৩৫টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য বলে সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে। অর্থাৎ অর্ধেকের বেশি বিদ্যালয়ে স্থায়ী প্রধান শিক্ষক নেই। পাশাপাশি সহকারী শিক্ষকেরও উল্লেখযোগ্যসংখ্যক পদ খালি রয়েছে। ফলে পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, শিক্ষক তদারকি ও শিক্ষার মান নিশ্চিত করার দায়িত্ব সামলাতে হচ্ছে সীমিত জনবলকে।
১২ ঘণ্টা ২০ মিনিট আগে


