লোড হচ্ছে...
আইন ও বিচার বিভাগের বাজেট ও উন্নয়ন অনুবিভাগের উদ্যোগে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে নয়টি মাইক্রোবাস ক্রয় করা হয়েছে। এতে রেজিস্ট্রেশন ব্যয়সহ মোট ৪ কোটি ৬৮ লাখ টাকা ব্যয় হয়েছে।
১৫ ঘণ্টা ২৬ মিনিট আগে

এসব ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার ন্যায়বিচারের মানদণ্ড অনুসরণ করে এগিয়ে যাচ্ছে। একইসাথে আদালতে উপযুক্ত সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র উপস্থাপন করা হচ্ছে।
১ দিন আগে

১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে আপিলের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সেই সময়সীমা পার হয়ে গেলে আইন অনুযায়ী আপিলের সুযোগ থাকে না। এটি শেখ হাসিনার বাবার প্রণীত আইন। সেই আইনের বিধান সবার ক্ষেত্রেই প্রযোজ্য।
২ দিন আগে

‘একটা সময় বিএনপি সম্পর্কে সমাজে এমন একটি ধারণা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল যে বিএনপি মানেই সনাতন ধর্মাবলম্বী ও সংখ্যালঘুবিরোধী। কিন্তু সময়ের বিবর্তনে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের চিন্তা ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় সনাতন ধর্মাবলম্বীরা তাকে বিপুলভাবে সমর্থন করেছেন এবং বিএনপিকে ভোট দিয়েছেন। এটি প্রমাণ করে, মানুষ পরিবর্তনশীল এবং মানুষকে প্রগতিশীল চিন্তার দিকে এগিয়ে যেতে হবে।’
৩ দিন আগে

‘রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছে বলে যাচাইয়ে প্রমাণিত হলে হত্যা মামলাসহ যেকোনো ধরনের মামলা প্রত্যাহার করা হবে। এ ক্ষেত্রে কোনো শর্ত বা দ্বিধাদ্বন্দ্বের সুযোগ থাকবে না।’
৬ দিন আগে

জাতিসঙ্ঘের অধিবেশনে যাওয়ার পর যখন ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে আমাদের বৈঠক হয়েছে, তখন আমরা বলেছি যে শুধুমাত্র জোর করে রোহিঙ্গাদের পাঠিয়ে দিলাম বা ইন্টারন্যাশনালি চাপিয়ে দিলেন, সেটা নয়। একজন রোহিঙ্গা তার স্বদেশে ফেরত যাওয়ার ক্ষেত্রে তার নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে।
৮ দিন আগে

বিচার বিভাগের ওপর আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক বা মেধাগত দুর্নীতি বেশি ক্ষতিসাধন করেছে। নির্দিষ্ট অভিযোগ রয়েছে এমন বিচারকদের বিরুদ্ধে সরকার ও প্রধান বিচারপতি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন।
৮ দিন আগে

আইনমন্ত্রী বলেন, ‘ওকালতিতে শর্টকাটে টাকা আয়ের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না। ভালো আইনজীবী হতে হলে পরিশ্রমী ও সৎ হতে হবে।’
১০ দিন আগে

আইনমন্ত্রী আরো বলেন, ভলিবল ফেডারেশনের সাথে সাবেক খেলোয়াড়দের সম্পৃক্ততা এবং বিভিন্ন পেশায় নিয়োজিত সাবেক খেলোয়াড়দের উপস্থিতি আশাব্যঞ্জক। তাদের অভিজ্ঞতা ও সম্পৃক্ততা আগামী প্রজন্মের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
১৫ দিন আগে

দেশে এখন ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন। এই বিপুল সংখ্যক মামলা ২৩০০ জন বিচারকের পক্ষে নিষ্পত্তি করা পাহাড়সম প্রতিবন্ধকতা। এটি তাদের ওপর অনেক সময় অমানবিক চাপ সৃষ্টি করে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও মহানগরগুলোতে এই চাপ আরো বেশি। তাই আমরা চিন্তা করছি, যেসব জেলায় মামলার চাপ বেশি, সেখানে এমন বিচারকদের পদায়ন করব, যারা শুধু চাকরি করার জন্য নয়, দ্রুত মামলা নিষ্পত্তিতে জুডিশিয়াল অ্যাকটিভিজম দেখাতে পারবেন। আমরা বাছাই করে সেরকম কর্মকর্তাদের আনতে চাই।
১৮ দিন আগে

‘‘সত্যের সঙ্গে প্রতিদিন’ স্লোগান ২২ বছর ধরে অনুসরণ করেছে নয়া দিগন্ত। নয়া দিগন্ত শতায়ু হোক।’
২২ দিন আগে

‘দুর্নীতি বন্ধ করার প্রথম শর্তই হলো আমরা যারা রাজপথে ও সভা-সমাবেশে মুখ ফুটে দুর্নীতি বন্ধের কথা বলছি, সেই রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দকে আগে নিজেদের দুর্নীতি মুক্ত হতে হবে। রাজনীতি থেকে ব্যক্তি ও নেতার দুর্নীতি দূর করতে না পারলে দুর্নীতি বিরোধী যেকোনো উদ্যোগই ব্যর্থতায় পর্যবসিত হবে।’
২৬ দিন আগে

আগামী পাঁচ বছরের মধ্যে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট...
২৬ দিন আগে

নেতাকর্মীদের দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য, ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান আইনমন্ত্রী।
২৭ দিন আগে

আমার দল যদি না জেতে, তাহলে আমার মতো বড় নেতা দিয়ে কী হবে? আজকে বিএনপি যদি ক্ষমতায় না আসতো, তাহলে আমি যত বড় নেতাই হই না কেন, আমি যত ভালো মানুষই হই না কেন, তাতে কিছু যাবে আসবে না।
২৭ দিন আগে

কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কাজ করে থাকে, তবে সে বিষয়ে প্রধানমন্ত্রী নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সরকারের যত কাছের লোকই হোক না কেন, এ দেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়।
২৮ দিন আগে

ঝিনাইদহের শৈলকূপায় দোকান মালিক ও পরিবহন শ্রমিক নেতাদের সাথে আইনমন্ত্রী অ্যাডভোকেট মো: আসাদুজ্জামান পারস্পরিক সহযোগিতা জোরদারে মতবিনিময় করেছেন।
২৮ দিন আগে

প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং অনিয়মের সুযোগ কমাতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা শহরে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হয়েছে। বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং এ বিষয়ে বিদ্যমান নেতিবাচক ধারণা দূর করাই এ উদ্যোগের উদ্দেশ্য।
১৬ অক্টোবর, ২০২৬

আইনমন্ত্রী বলেন, ‘আগামী দিনে লিগ্যাল প্রফেশনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এআই। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে।’
১৩ অক্টোবর, ২০২৬

আইনমন্ত্রী বলেছেন, ভোগান্তি কমাতে বিভাগীয় সদর দফতরে প্রবাসীদের জন্য বিশেষায়িত ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা নেয়া হয়েছে। এই আদালত শুধু প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কাজ করবে। বর্তমানে প্রস্তাবটি খসড়া পর্যায়ে রয়েছে।
১৩ অক্টোবর, ২০২৬


