লোড হচ্ছে...
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের জন্য নির্ধারিত খাদ্য সরবরাহে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি তালিকায় প্রতিদিন রোগীদের জন্য নির্দিষ্ট পরিমাণ খাদ্য ও পথ্যাদির উল্লেখ থাকলেও বাস্তবে তার বড় অংশই মিলছে না বলে অভিযোগ করেছেন রোগী ও হাসপাতাল সংশ্লিষ্টরা।
১৮ এপ্রিল, ২০২৬
রাজশাহীর পবা উপজেলার নওহাটা সালেহিয়া দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসায় কর্মচারী নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ এনে প্রতিবাদে মানববন্ধন করেছেন চাকরিপ্রার্থী ও স্থানীয় এলাকাবাসী। সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মাদ্রাসার সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে অধ্যক্ষকে অপসারণসহ তিন দফা দাবি জানানো হয়। জানা গেছে, মাদ্রাসার কম্পিউটার ল্যাব অপারেটর পদে পরিচালনা পর্ষদের সভাপতি ইসমাইল হোসেনের মেয়ে ফৌজিয়া শাবনুরকে এবং ল্যাব সহকারী পদে মরিয়ম খাতুনকে নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগকারীদের দাবি, পুরো নিয়োগ প্রক্রিয়াটি লোকচক্ষুর আড়ালে ও সম্পূর্ণ গোপনে সম্পন্ন করা হয়েছে।
১৩ এপ্রিল, ২০২৬
তেল বিক্রিতে অনিয়ম, মজুতের সঠিক হিসাব না থাকা এবং গ্রাহকদের রশিদ না দেওয়ার অভিযোগে রাজশাহীর পবা উপজেলায় একটি পেট্রোল পাম্পকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৯ এপ্রিল, ২০২৬
জ্বালানি খাতে দীর্ঘদিনের অনিয়ম, অপচয় ও লুটপাটের সঙ্গে জড়িতদের ‘জ্বালানি অপরাধী’ হিসেবে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডিন ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) অধ্যাপক ড. এম শামসুল আলম।
৯ এপ্রিল, ২০২৬
প্রকাশিত এই তালিকায় ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিদর্শন ও নিরীক্ষা করা প্রতিষ্ঠানগুলোর তথ্য স্থান পেয়েছে। প্রতিবেদনে জাল বা ভুয়া সনদ, অগ্রহণযোগ্য সনদ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট-আইটিসহ বিভিন্ন আর্থিক অনিয়মের চিত্র উঠে এসেছে।
১ মার্চ, ২০২৬
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে (আরএনপিপি) জনবল নিয়োগ জালিয়াতি ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
২৪ ফেব্রুয়ারি, ২০২৬
স্থানীয় সরকার প্রকৌশলীর প্রতিনিধির উপস্থিতিতে রাস্তা সংস্কার কাজে ঠিকাদার নিম্নমানের উপকরণ ব্যবহার করেছেন বলে অভিযোগ এলাকাবাসীর। রাজবাড়ীর পাংশা উপজেলায় কলিমহর বাজার থেকে হাটবনগ্রাম বাজার পর্যন্ত সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
২২ ফেব্রুয়ারি, ২০২৬

