পাকিস্তান, ইমরান খান, প্রদেশ, খাইবার পাখতুনখাওয়া,  জরুরি অবস্থা,
পিটিআই সমর্থকদের একটি শোভাযাত্রার অংশবিশেষ। সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নিরাপত্তা সংক্রান্ত সংবিধানের দুটি ধারার আওতায় রোববার এই সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্য দিয়ে কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল 'পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ' (পিটিআই) পরিচালিত প্রাদেশিক সরকারের ক্ষমতা কার্যত স্থগিত হয়ে গেলো। 

Advertisement

আল জাজিরা রোববার (১১ অক্টোবর) জানায়, দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের সুপারিশ অনুমোদন দেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি পর্যালোচনার পর মন্ত্রিসভার সদস্যরা 'সন্ত্রাসবাদবিরোধী লড়াই থেকে প্রাদেশিক সরকারের স্বেচ্ছায় সরে দাঁড়ানোর বিষয়টি' গুরুত্বের সাথে বিবেচনা করে এই পদক্ষেপ নিয়েছেন।

কারাবন্দি নেতা ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের লংমার্চের প্রস্তুতির আবহেই এই চরম সিদ্ধান্ত নেওয়া হলো। তিন বছরের বেশি সময় ধরে জেলে থাকলেও সাবেক এই প্রধানমন্ত্রীর ব্যাপক জনপ্রিয়তা পুরো দেশজুড়ে এখনো অক্ষুণ্ণ রয়েছে।