পুলিশের ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে মমতা ব্যানার্জীকে
পুলিশের ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে মমতা ব্যানার্জীকে। সংগৃহীত

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে পুলিশ।

দিল্লিতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে শনিবার (১০ অক্টোবর) তাদের আটক করা হয়েছিল।

Advertisement

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, আজ শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মমতাকে ছেড়ে দেয়া হয়। তার সাথে আটক বাকি তৃণমূল নেতাদেরও ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিয়ালকেও ছেড়ে দেয়া হয়েছে। জাফরপুর কালান পুলিশ স্টেশন থেকে তাকে ছেড়ে দেয়া হয়েছে।