
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সামান্তা শারমিনের পদত্যাগের প্রেক্ষাপটে এক প্রতিক্রিয়ায় বিশিষ্ট চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. তাসনিম জারা বলেছেন, রাজনীতিতে কথা বলার মানুষের অভাব না থাকলেও সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শোনার মানুষের সংখ্যা খুব কম।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ডা: তাসনিম জারা সামান্তা শারমিনের রাজনৈতিক নিষ্ঠা ও জনমুখী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
তিনি লেখেন, ‘রাজনীতিতে কথা বলতে আসা মানুষের অভাব নেই। শুনতে আসা মানুষ খুব কম। সামান্তা আপাকে খুব কাছ থেকে দেখেছি। উনি সেই অল্প মানুষদের একজন। অক্লান্ত পরিশ্রম করেন, তবু কেউ কথা বলতে এলে থামেন, পুরোটা শোনেন, মানুষটাকে কখনো বুঝতে দেন না যে ওনার তাড়া আছে।’
সামান্তার কর্মস্পৃহা ও ভবিষ্যৎ নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করে তিনি আরো উল্লেখ করেন, ‘মানুষের কাছে যান তাদের জীবনটা বুঝতে, তাদের পাশে দাঁড়াতে। ওনার রাজনৈতিক জার্নি এখনো অনেক বাকি। এমন মানুষের জায়গা আমাদের রাজনীতিতে আরো বড় হওয়া দরকার।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








