
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে বিক্রয় তথ্যের সাথে আয়কর রিটার্নে প্রদর্শিত অর্থের তুলনায় ২৯টি রেস্টুরেন্টের প্রায় তিন কোটি টাকার অমিল পাওয়া গেছে। ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুড থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এসব প্রতিষ্ঠানের বিক্রয় ও রাজস্বসংক্রান্ত তথ্যে অমিল শনাক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অমিলের পরিমাণ দুই কোটি ৯৫ লাখ ৬৫ হাজার ৭৯০ টাকা।
এ অমিল যাচাই করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রকৃত বিক্রয় হিসাব নির্ধারণ এবং বকেয়া রাজস্ব আদায়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটগুলোকে নির্দেশনা দিয়েছে এনবিআর। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) অধিদফতরের মহাপরিচালক মুহম্মদ জাকির হোসেন স্বারিত চিঠিতে এসব নির্দেশনা দেয়া হয়।
গতকাল এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো: আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে বলা হয়, বর্তমান রাজস্ব ল্যমাত্রা অর্জনে সুশৃঙ্খল প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি তথ্যভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে ই-কমার্স, ফুড ডেলিভারি ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের উদ্যোগ নেয়া হয়েছে।
এই তালিকা থেকে পরিচিত ও নামীদামি ২৯টি রেস্তোরাঁর ২০২৬ সালের আগস্ট মাসের ভ্যাট দাখিলপত্রের সাথে তিনটি প্ল্যাটফর্মের বিক্রির তথ্য তুলনা করে দেখা হয়। বাজার সমীা অনুযায়ী, সাধারণত একটি রেস্তোরাঁর মোট বিক্রির সর্বোচ্চ ১০ শতাংশ অনলাইনে এবং বাকি ৯০ শতাংশ সরাসরি আউটলেট থেকে হয়ে থাকে; কিন্তু এনবিআর জানায়, পর্যালোচনায় দেখা যায়, ২৯টি প্রতিষ্ঠানের প্রতিটির েেত্রই শুধু তিনটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে হওয়া বিক্রির পরিমাণ আগস্ট মাসের ভ্যাট দাখিলপত্রে দেখানো মোট বিক্রির চেয়েও বেশি। অর্থাৎ, অনলাইন বিক্রির তথ্যের সাথে দাখিলপত্রের হিসাবে বড় ধরনের অসঙ্গতি রয়েছে। প্রতিষ্ঠানগুলোর বিক্রির হিসাব পর্যালোচনায় কোটি কোটি টাকার গরমিল পাওয়া গেছে।
এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুড থেকে সংগৃহীত তথ্য যাচাই, প্রতিষ্ঠানগুলোর বিক্রয় হিসাব পর্যালোচনা, বকেয়া রাজস্ব আদায় এবং বর্তমান সময়ের প্রকৃত বিক্রয় হিসাবের ভিত্তিতে রাজস্ব নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









