
সংসদ প্রতিবেদক
প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে তাদের বিভিন্ন শিামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সাথে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর েেত্র কোনো অঞ্চলের একটি বিদ্যালয়ও যেন কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে কমিটি।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মাহমুদা হাবিবা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রাথমিক ও গণশিা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ কমিটির সদস্যরা অংশ নেন।
বৈঠকে প্রাথমিক শিার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ, শিক ব্যবস্থাপনা, নৈতিক শিা, পাঠদান পদ্ধতি এবং শিা খাতের উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
কমিটি মনে করে, বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য তাদের শিামূলক ও গঠনমূলক কার্যক্রমের আওতায় আনা জরুরি। এ েেত্র মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ নেয়ার সুপারিশ করা হয়েছে।
প্রাথমিক স্তরে নৈতিক শিার প্রসারে প্রত্যেক বিদ্যালয়ে ধর্মভিত্তিক শিক পদায়নের বিষয়েও মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে কমিটি। পাশাপাশি দেশে একটি সুনির্দিষ্ট ও কার্যকর জাতীয় শিানীতি (ন্যাশনাল এডুকেশন পলিসি) নির্ধারণের সুপারিশ করা হয়।
শিার্থীদের কোচিং ও প্রাইভেটনির্ভরতা কমানোর বিষয়েও আলোচনা হয় বৈঠকে। শ্রেণিকে পাঠদান এমনভাবে পরিচালনার পরামর্শ দেয়া হয়েছে, যাতে শিার্থীদের পাঠ বুঝতে বিদ্যালয়ের বাইরে প্রাইভেট বা কোচিংয়ের প্রয়োজন না হয়। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।
এ ছাড়া প্রাথমিক শিকদের নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতির প্রক্রিয়া সহজ ও দ্রুত করার জন্য কার্যকর উপায় বের করতে বলা হয়েছে। শিক ব্যবস্থাপনায় দীর্ঘসূত্রতা কমানো এবং যোগ্য শিক নিশ্চিত করা প্রাথমিক শিার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ বলে মনে করছে কমিটি।
বৈঠকে কমিটির সদস্য মো: সাদিক রিয়াজ, মো: ইলিয়াস মোল্লা, মো: মোক্তার আলী ও মাহফুজা হান্নান উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও কমিটি সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়া, প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয়ের সচিব মো: দাউদ মিয়া, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতরের প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









