
বিশেষ সংবাদদাতা
উন্মুক্ত দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ৪৬ কোটি ৬৬ লাখ টাকার কম্বল এবং প্রায় ৫৩৬ কোটি টাকার পাঁচ ধরনের টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ দু’টি ক্রয় প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে বলে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থ মন্ত্রণালয় জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, শীতার্ত, অসহায় ও দুর্যোগকবলিত জনগোষ্ঠীর জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে প্রতি বছর সরকার কম্বল কিনে বিতরণ করে। ২০২৬-২০২৭ অর্থবছরে এ খাতে মোট ৫৭ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রয়েছে।
এর মধ্যে ১০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৭৩২ টাকার কম্বল কেনার প্রস্তাব সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদন হয়েছে। অবশিষ্ট ৪৬ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ২৬৮ টাকার কম্বল কেনার জন্য নতুন প্রস্তাবটি উপস্থাপন করা হয়।
প্রস্তাবে বলা হয়েছে, অবশিষ্ট বরাদ্দের অর্থে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কম্বল কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগবে। এতে আসন্ন শীত মৌসুমে শীতার্ত মানুষের মধ্যে যথাসময়ে কম্বল বিতরণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ তাঁত বোর্ডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে কম্বল কেনার উদ্যোগ নেয়া হয়েছে।
এ েেত্র সরকারি ক্রয়সংক্রান্ত বিধিমালা-২০২৫ (পিপিআর-২০২৫) অনুসরণ করে নির্ধারিত ব্যয়সীমার মধ্যে ক্রয় কার্যক্রম সম্পন্ন করার প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবে আরো উল্লেখ করা হয়েছে, আগামী ডিসেম্বর মাস থেকে দেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলায় শীতের প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে এসব অঞ্চলের শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে সময়মতো কম্বল বিতরণ জরুরি হয়ে পড়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রস্তাবটি বাস্তবায়ন করবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর। এ খাতে ব্যয় করা হবে সরকারের নিজস্ব অর্থায়নে (জিওবি)। অনুমোদিত নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে কম্বল কেনার পরবর্তী কার্যক্রম নেয়া হবে।
কেনা হবে টিকা
২০২৬-২৭ অর্থবছরে মাঠপর্যায়ে টিকার সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে জাতিসঙ্ঘের শিশু তহবিলের (ইউনিসেফ) মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ছয় মাসের টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নারী ও শিশুর স্বাস্থ্য সুরায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ছয় মাসের পাঁচ ধরনের টিকা কিনতে ৫৩৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হবে।
স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবে বলা হয়েছে, নারী ও শিশুর স্বাস্থ্য সুরা নিশ্চিত করতে মাঠপর্যায়ে ইপিআই কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালু রাখা প্রয়োজন। এ জন্য ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যমান মজুদের অতিরিক্ত ছয় মাসের পাঁচ ধরনের টিকা জরুরি ভিত্তিতে কেনা প্রয়োজন।
প্রস্তাবে আরো বলা হয়, উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে টিকা সরবরাহ করতে তুলনামূলক বেশি সময় লাগে। পাশাপাশি খোলাবাজারে প্রয়োজনীয়সংখ্যক টিকা পাওয়া যায় না এবং ভ্যাকসিনের গুণগত মান বজায় রাখাও সম্ভব হয় না। এ পরিস্থিতিতে ইপিআই কার্যক্রম অব্যাহত রাখতে ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে টিকা কেনার নীতিগত অনুমোদন চাওয়া হয়।
প্রস্তাব অনুযায়ী, পাঁচ ধরনের টিকার মধ্যে রয়েছে বিসিজি, এমআর, বিওপিভি, পেন্টাভ্যালেন্ট ও পিসিভি। এর মধ্যে বিসিজি টিকার পরিমাণ সাত লাখ ৮০ হাজার ভায়াল, এমআর ১১ লাখ ৯০ হাজার ভায়াল, বিওপিভি সাত লাখ ৫০ হাজার ভায়াল, পেন্টাভ্যালেন্ট ৬১ লাখ ২০ হাজার ভায়াল এবং পিসিভি ১৫ লাখ ৯০ হাজার ভায়াল।
টিকা কেনার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫৩৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা। অর্থায়নের উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে সরকারি তহবিল (জিওবি)।
স্বাস্থ্য অধিদফতর প্রস্তাবটি বাস্তবায়ন করবে। সরকারের নীতিগত অনুমোদনের ফলে ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব টিকা সংগ্রহের পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেয়ার সুযোগ তৈরি হলো।
ইপিআই কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে নারী ও শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। এ কর্মসূচিতে টিকার সরবরাহে বিঘœ ঘটলে নির্ধারিত সময়ে শিশুদের টিকা দেয়া ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। তাই বিদ্যমান মজুদের পাশাপাশি অতিরিক্ত ছয় মাসের টিকা সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









