বিজেপিশাসিত ভারতে মুসলমানদের বাড়িঘর ভাঙাই সরকারি নীতি
ভারতে ‘বুলডোজার জাস্টিসের’ নামে গুঁড়িয়ে দেয়া হচ্ছে মুসলিমদের বাড়িঘর।
ads

ভারতের বিজেপিশাসিত রাজ্যগুলোতে বুলডোজার দিয়ে মুসলিমদের বাড়িঘর ও সম্পত্তি ভেঙে ফেলা কার্যত রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গত সোমবার ‘সো হোয়াটস দিস ডেমোক্র্যাসি উই আর টকিং অ্যাবাউট? : মোদিস অথরিটারিয়ান প্লেবুক ইন ইন্ডিয়া’ শীর্ষক প্রতিবেদনে সংস্থাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার অভিযোগও তুলেছে।
প্রতিবেদনে বলা হয়, সাম্প্রদায়িক সংঘর্ষ বা বিােভে জড়িত থাকার অভিযোগে আদালতে বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার আগেই অভিযুক্ত ব্যক্তি বা তার পরিবারের বসতবাড়ি গুঁড়িয়ে দেয়া হচ্ছে। কর্তৃপ এগুলোকে অবৈধ স্থাপনা হিসেবে দাবি করলেও তাদের বক্তব্য ও পদেেপ স্পষ্ট যে, মূল উদ্দেশ্য হলো বিনা বিচারে শাস্তি প্রদান। ২০২৪ সালের ১৩ নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট এ ধরনের উচ্ছেদকে অবৈধ ঘোষণা করে নির্দেশনা দিলেও বিজেপিশাসিত রাজ্যগুলোতে তা বন্ধ হয়নি। উদাহরণ হিসেবে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মহারাষ্ট্রের মালভান শহরে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ চলাকালে ‘ভারতবিরোধী স্লোগান’ দেয়ার অভিযোগে ১৫ বছর বয়সী এক মুসলিম কিশোর ও তার মা-বাবাকে আটক এবং এক রাজনৈতিক কর্মীর অভিযোগের ভিত্তিতে তাদের দোকান ভেঙে ফেলার কথা উল্লেখ করা হয়।
এইচআরডব্লিøউর মতে, বিজেপি নেতাদের ঘৃণাত্মক বক্তব্য স্বাভাবিক হয়ে ওঠায় দেশটিতে দায়মুক্তির পরিবেশে সহিংসতা ও বৈষম্য বাড়ছে। সুপ্রিম কোর্টের আইনজীবী শাহরুখ আলম আশঙ্কা প্রকাশ করে বলেন, ভারত এমন এক পরিস্থিতির দিকে যাচ্ছে যেখানে নির্দিষ্ট পরিচয়ে জন্ম নেয়াই অপরাধ হিসেবে গণ্য হতে পারে।
প্রতিবেদনে ভোটার তালিকা সংশোধন ও সংসদীয় প্রক্রিয়ার দুর্বলতাও তুলে ধরা হয়েছে। ২০২৫ সালের জুনে শুরু হওয়া ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়ায় ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ১৩ কোটির বেশি ভোটারের নাম বাদ পড়েছে, যার জেরে অক্টোবরে বিােভ ছড়িয়ে পড়ে। গত এপ্রিলে পশ্চিমবঙ্গে ৯০ লাখের বেশি (মোট ভোটারের ১২ শতাংশ) নাম বাদ যাওয়ার পরপরই সেখানে প্রথমবারের মতো বিজেপি মতায় আসে। নারী, দরিদ্র ও মুসলিমরা এতে বেশি তিগ্রস্ত হয়েছেন বলে সংস্থাটি দাবি করেছে, যদিও নির্বাচন কমিশন অনিয়মের অভিযোগ অস্বীকার করে বিােভের মুখে কিছু সিদ্ধান্ত বাতিল শুরু করেছে। এ ছাড়া মোদি সরকারের দুই মেয়াদে আইনের খসড়া সংসদীয় কমিটিতে পাঠানোর হার ৭১ শতাংশ থেকে ১৬ শতাংশে নেমে আসা এবং ২০২৩ সালের ডিসেম্বরে ১৪৬ জন বিরোধী সাংসদকে সাময়িক বরখাস্ত রেখে নির্বাচন কমিশনার নিয়োগসংক্রান্ত আইন পাসের বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে।
তদন্ত সংস্থা ও আইনের অপব্যবহার প্রসঙ্গে বলা হয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) মামলার প্রায় ৯৫ শতাংশই বিরোধী রাজনীতিকদের বিরুদ্ধে। ২০১৫ থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১৯৩ জন রাজনীতিকের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি, যা আগের দশকের তুলনায় ৬০০ শতাংশের বেশি। বিরোধীদের অভিযোগ, অভিযুক্তরা বিজেপিতে যোগ দিলেই তদন্ত থেমে যায়। পাশাপাশি বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন (এফসিআরএ) ব্যবহার করে মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমকে চাপে রাখা এবং সন্ত্রাসবিরোধী আইন ইউএপিএ-তে ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৯ হাজার ৮৬৮ জনকে গ্রেফতার করা হলেও মাত্র এক হাজার ২৭৫ জন দোষী সাব্যস্ত হওয়ার তথ্য জানানো হয়েছে।
এইচআরডব্লিউর এশিয়ার পরিচালক ইলেইন পিয়ারসন বলেন, গত এক দশকে মোদি সরকার স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে অন্তঃসারশূন্য করে সংখ্যাগরিষ্ঠতাবাদকে উৎসাহিত করেছে। সংস্থাটি শাস্তিমূলক উচ্ছেদ বন্ধ, ঘৃণাত্মক বক্তব্যের বিচার, ভোটার তালিকা সংশোধন বাতিল এবং স্বাধীন কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগের সুপারিশ করেছে। একই সাথে জাতিসঙ্ঘ মানবাধিকার কাউন্সিলসহ দ্বিপীয় কূটনৈতিক আলোচনায় ভারতের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।