সংবাদমাধ্যমের কাজে সহযোগিতার চেষ্টা করছে সরকার : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান মন্ত্রণালয়ের সভাকক্ষে উইমেন জার্নালিস্ট ফোরামের সাথে মতবিনিময় করেন। এ সময় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন : পিআইডি।
ads

নয়া দিগন্ত ডেস্ক
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, বিদেশে অবস্থানরত মতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তার বক্তব্য বা আসার সম্ভাব্য পদ্ধতিকে অতিরিক্ত গুরুত্ব দেয়ার প্রয়োজন নেই। দেশে ফেরার েেত্র বাংলাদেশের প্রচলিত আইন ও নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এর বাইরে অন্য কোনো গতকাল সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কে উইমেন্স জার্নালিস্ট ফোরামের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের কাজে হস্তপে করতে চায় না। বরং গণমাধ্যমকে সহযোগিতা করার চেষ্টা করছে। সাংবাদিকদের সমস্যা ও সংগঠনগুলোর প্রয়োজনীয়তা নিয়ে সরকারের সাথে যোগাযোগ অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশের জনগণের অর্থ লুটপাট এবং জনগণকে হত্যার অভিযোগের মুখে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তিনি বিমানে আসবেন, নাকি অন্য কোনো পথে আসবেন, সেটি সরকারের বিবেচ্য বিষয় নয়। দেশে প্রচলিত আইন রয়েছে এবং সেই আইন মেনেই তাকে ফিরতে হবে। এর বাইরে কোনো সুযোগ নেই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত তার প থেকে দৃশ্যমান কোনো পদপে নেয়া হয়নি। শুধু বিভিন্ন বক্তব্য ও আলোচনার মাধ্যমে বিষয়টি সামনে আনা হচ্ছে। আগে দেশে ফেরার বিষয়ে বাস্তব পদপে নেয়া হোক, এরপর পরিস্থিতি অনুযায়ী বিষয়টি বিবেচনা করা যাবে। 
তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন হিসেবে বাংলাদেশের রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখতে চায়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের কার্যক্রম নিয়ে একধরনের অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা কাটিয়ে সরকার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছে। বিরোধী দলের সাথে সম্পর্কের েেত্রও একটি স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ বজায় রয়েছে। দেশের অর্থনীতি ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তা, জনগণের স্বার্থ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরকারের মনোযোগ দেয়া প্রয়োজন। 
কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খননসহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব কর্মসূচির সুফল দেশের বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান হচ্ছে। শুধু শহরকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন পরিস্থিতি বোঝা সম্ভব নয়। রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব রাজনৈতিক কর্মসূচি পালন করবে, এটি স্বাভাবিক। কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডের নামে কোনো এলাকায় অস্থিরতা তৈরি করা কিংবা জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা কাম্য নয়। বিভিন্ন ইস্যু সামনে এনে সরকারের উন্নয়ন কার্যক্রম থেকে মানুষের দৃষ্টি অন্য দিকে সরিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে।
ভারতের গণমাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদ সম্পর্কে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যবহারের প্রবণতা রয়েছে। বিশেষ করে বাংলাদেশে কোনো রাজনৈতিক সংঘাতের ঘটনায় হিন্দু বা অন্য কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য জড়িত থাকলে সেটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়। এ কারণে বাংলাদেশের কোনো বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর চিত্র তুলে ধরা হচ্ছে কি না, সেটিও বিবেচনায় রাখা প্রয়োজন। 
উইমেন্স জার্নালিস্ট ফোরামের মতবিনিময় 
এ দিকে  উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সাথে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী বলেন, নারীর মতায়ন ও নারী সাংবাদিকদের পেশাগত উন্নয়নে সরকারের আন্তরিকতার অভাব নেই। নারী সাংবাদিকদের সংগঠনকে কার্যকর ও শক্তিশালী করতে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে সরকার ইতিবাচক। উইমেন্স জার্নালিস্ট ফোরামের আর্থিক সহায়তা, নিজস্ব কার্যালয়, পত্রিকা ও ম্যাগাজিনের তালিকাভুক্তি এবং সাংবাদিকদের পেশাগত সঙ্কট নিয়ে সরকারের প থেকে উদ্যোগ নেয়া হবে।
মতবিনিময় সভায় উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্যরা সংগঠনটির কার্যক্রম, আর্থিক সঙ্কট, নিজস্ব কার্যালয়ের প্রয়োজনীয়তা এবং নারী সাংবাদিকদের পেশাগত নানা সমস্যা তুলে ধরেন। তিনি বলেন, মন্ত্রণালয়ের প থেকে সরাসরি অর্থ দেয়ার েেত্র কিছু বিধিবিধান ও প্রক্রিয়া রয়েছে। তবে ফোরামের প থেকে যেভাবে আবেদন করা হয়েছে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলব। সংগঠনটির জন্য প্রয়োজনীয় তহবিলের ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরব।
নারী সাংবাদিকদের পেশাগত সঙ্কট প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে গণমাধ্যমের বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিকদের চাকরি ও বেতন নিয়ে নানা সমস্যা রয়েছে। অনেক গণমাধ্যমে প্রয়োজনের তুলনায় বেশি কর্মী নিয়োগ দেয়া হচ্ছে। অথচ তাদের নিয়মিত বেতন দেয়া সম্ভব হচ্ছে না। এসব সমস্যার কথা সরকার জানতে পারছে এবং বিষয়গুলো বিবেচনায় নেয়া হচ্ছে।
তথ্যমন্ত্রী বলেন, ঢাকার বাইরের সাংবাদিকদের পরিস্থিতিও উদ্বেগজনক। মফস্বলে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা ও আর্থিক সঙ্কট নিয়ে নানা অভিযোগ রয়েছে। এসব সমস্যা সমাধানে সাংবাদিকদের সংগঠিত হওয়া এবং পেশাগত অধিকার প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বপূর্ণ। প্রকৃত সাংবাদিকদের পেশাগত স্বীকৃতি নিশ্চিত করা প্রয়োজন। বর্তমানে অনলাইন পত্রিকা ও বিভিন্ন গণমাধ্যমের পরিচয় এবং নিবন্ধন নিয়ে অনেক েেত্র অস্পষ্টতা রয়েছে। কে প্রকৃত সাংবাদিক, কোন গণমাধ্যম নিবন্ধিত, এসব বিষয়ে সুনির্দিষ্ট ধারণা থাকা জরুরি। তবে সাংবাদিকদের নিবন্ধন বা গণমাধ্যমের কার্যক্রম নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে গেলে বাকস্বাধীনতার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। বর্তমান সরকার সংবাদমাধ্যমের কাজে হস্তপে করতে চায় না। বরং গণমাধ্যমকে সহযোগিতা করার চেষ্টা করছে।