প্রতি থ্যাংকসগিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
ads

যুক্তরাষ্ট্রে গতকাল থেকে উদযাপিত হচ্ছে কৃতজ্ঞতাজ্ঞাপন দিবস বা ‘থ্যাংকসগিভিং ডে’। প্রতি বছর নভেম্বরের চতুর্থ বা শেষ বৃহস্পতিবার পালিত সরকারি ছুটির এই দিনে ধনী-গরিব নির্বিশেষে ঐতিহ্যবাহী টার্কি ভোজে মেতে ওঠেন মার্কিনিরা। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্য অনুযায়ী, শুধু থ্যাংকসগিভিং উপলইে দেশটিতে প্রায় ৪ কোটি ৬০ লাখ (৪৬ মিলিয়ন) টার্কি খাওয়া হয়, যা বছরে উৎপাদিত মোট টার্কির প্রায় ২১ শতাংশ এবং ওজনে প্রায় ১৪০ কোটি পাউন্ড।
ন্যাশনাল টার্কি ফেডারেশনের হিসাব বলছে, বছরে মোট প্রায় ৯ কোটি (৯০ মিলিয়ন) টার্কি খান মার্কিনিরা; এর মধ্যে প্রায় ৮৮ শতাংশ মানুষ থ্যাংকসগিভিংয়ে টার্কি খান। তুলনামূলকভাবে বড়দিনে (ক্রিসমাস) দুই কোটি ২০ লাখ (২২ মিলিয়ন) এবং ইস্টার সানডেতে এক কোটি ৯০ লাখ (১৯ মিলিয়ন) টার্কি খাওয়ার প্রচলন রয়েছে।
১৬২১ সালের শরতে আমেরিকার আদি জনগোষ্ঠী ও প্রধানত ইংল্যান্ড থেকে আসা বসতি স্থাপনকারীদের মধ্যে ফসল ও পণ্য বিনিময়ের মধ্য দিয়ে থ্যাংকসগিভিং উৎসবের সূচনা হয়। পরবর্তী সময়ে বন্ধুত্ব ও শান্তির সেই ঐতিহ্য স্মরণে ১৮৬৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন দিনটিকে রাষ্ট্রীয় ছুটির মর্যাদা দেন। সেই থেকে প্রতি বছর সংহতি ও কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়ে আসছে। প্রতিবেশী কানাডায় একই উৎসব পালিত হয় প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় সোমবার।
গত দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রায় সাড়ে চার কোটি (৪৫ মিলিয়ন) টার্কি বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় বেশি। নিম্ন আয়ের মানুষেরা ‘ফুড শেয়ার’সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে টার্কি সংগ্রহ করেছেন। টানা চার দিনের ছুটি পেয়ে স্বজনদের সাথে দেখা করতে আকাশ ও সড়কপথে ছুটছেন লাখো মানুষ। অভ্যন্তরীণ ফাইটের টিকিট বিক্রিও বেড়েছে উল্লেখযোগ্য হারে। ভ্রমণকারীদের চাপ সামলাতে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) নির্ধারিত নিরাপত্তা বিধি অনুযায়ী ১২ বছরের কম বয়সী শিশু-কিশোর ও বয়স্কদের েেত্র জুতা খুলে তল্লাশি না করার নিয়মটি এবারও বলবৎ রয়েছে।
থ্যাংকসগিভিংয়ের আমেজে শামিল হয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, ক্যালিফোর্নিয়া, ভার্জিনিয়া, ফোরিডা, টেক্সাস, ম্যারিল্যান্ড, নর্থ ক্যারোলিনা ও সাউথ ক্যারোলিনাসহ বিভিন্ন অঙ্গরাজ্যের বাংলাদেশী ও মুসলিম মালিকানাধীন গ্রোসারি দোকানগুলোতে গত তিন দিন ধরে হালাল টার্কি কিনতে ক্রেতাদের ভিড় দেখা গেছে।
থ্যাংকসগিভিংয়ের পরদিনই যুক্তরাষ্ট্রে শুরু হয় ‘ব্ল্যাক ফ্রাইডে’র কেনাকাটার উৎসব। নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে টিভি, ফ্রিজ, ল্যাপটপ, কম্পিউটার, আইফোন ও আইপ্যাডের মতো ইলেকট্রনিকস সামগ্রীতে ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ের আশায় অধীর আগ্রহে অপো করেন ক্রেতারা। ছাড়ের সুবিধা নিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই অনেকে দোকানের সামনে লাইনে দাঁড়ান ভোরের অপোয়।