ওমানের হকিতে আমিরুল-বিপ্লব-রকি
ads

ক্রীড়া প্রতিবেদক 
যুব বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন আমিরুল ইসলাম। তিনি জার্মান লিগেও খেলেছেন। এবার ওমানে খেলতে যাচ্ছেন। ওমানের ৫৬তম মেজিস্টি হকি কাপে আমিরুল ছাড়াও আরো দুই হকি খেলোয়াড় আমন্ত্রণ পেয়েছেন। আল ইত্তিহাদ হকি কাবে খেলার সুযোগ পেলেন ডিফেন্ডার আমিরুল ইসলাম, গোলরক বিপ্লব কুজুর ও ফরোয়ার্ড রাকিবুল হাসান রকি। 
আমিরুল বলেন, ওমানের টুর্নামেন্টটি বেশ গুরুত্বপূর্ণ ও বড় মাপের। সেখানে ওমানসহ আরো অনেক দেশের খেলোয়াড়রা অংশ নেবেন। এতে আমাদের মান আরো বাড়বে।  
ক্রিকেটের মতো হকিতেও ভারত ফ্রাঞ্চাইজি প্রতিযোগিতা আয়োজন করে। সেই প্রতিযোগিতায় আমিরুলের ডাক পড়ছে এমন আলোচনা রয়েছে হকি অঙ্গনে। এ নিয়ে আমিরুল বলেন, আমিও এ রকম শুনছি কিন্তু সরাসরি কোনো প্রস্তাব পাইনি।  
আগামী ফেব্রুয়ারিতে ওমানে নেশন্স কাপ হবে। এই টুর্নামেন্ট খেলার ফলে বাংলাদেশের খেলোয়াড়দের একটা প্রস্তুতিও হবে। ইউরোপে বাংলাদেশের খেলোয়াড়দের প্রেরণের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের, ‘ইউরোপের কয়েকটি দেশের সাথে আমাদের আলোচনা চলছে। সেখানকার লিগে খেলোয়াড়দের পাঠানোর পরিকল্পনা রয়েছে।’