জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন সিভাসুর অধ্যাপক হুমায়ূন
ads

ফেলে দেয়া ছানার পানি থেকে পুষ্টিসমৃদ্ধ পানীয় উদ্ভাবন এবং সেই প্রযুক্তি উদ্যোক্তা পর্যায়ে সম্প্রসারণের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ পেয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অধ্যাপক ড. এ. কে. এম. হুমায়ূন কবির।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এ পদক গ্রহণ করেন। ‘প্রাণিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবন (গবেষক)’ েেত্র তাকে এ স্বীকৃতি দেয়া হয়।
ছানা তৈরির পর অবশিষ্ট ছানার পানি সাধারণত ফেলে দেয়া হয়। পুষ্টিগুণ থাকা সত্ত্বেও এই সম্পদের উল্লেখযোগ্য অংশ অব্যবহৃত থেকে যায়। অধ্যাপক কবিরের নেতৃত্বাধীন গবেষকদল এই উপজাত কাজে লাগিয়ে গাঁজন প্রক্রিয়ায় একটি পুষ্টিসমৃদ্ধ পানীয় উদ্ভাবন করেছেন।
২০২৫ সালে বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত এবং বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ উপস্থাপিত এ প্রযুক্তি ইতোমধ্যে খামারি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে পৌঁছেছে। প্রশিণ ও পরীামূলক উৎপাদনের মাধ্যমে এর বাণিজ্যিক সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হয়েছে। বিজ্ঞপ্তি