কবিতা
ads

স. ম. শামসুল আলম
হেমন্ত-বতর

শিউলি, ছাতিম, কামিনী, মল্লিকা
কিংবা হিমঝুরি হয়ে ফুটে থাকি তোমার দু’ঠোঁটে।
গাঢ় লাল ঠোঁট পুষ্পশোভিত ডাল হয়ে
আঁকড়ে ধরে রাখুক আমার সমগ্র।
তোমার হাতের আঙুলে সরল স্পর্শে
বারবার সজীবতা ফিরে পাই যেন আমি চিরচেনা নবান্নের ধান
আনন্দগৌরব ধানের জীবন হয়ে জড়িয়ে থাকি তোমার প্রশস্ত বুকে।
আর তুমি গৃহকোণ থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়ো সোনালি উঠোনে
অকৃত্রিম ভালোবাসা নিয়ে এক আদিম কৃষাণি।
তবু মনে হয় কোন গন্ধে তোমাকে ভাসাই
এলোচুল নিয়ে বাতাসের খেলা বন্ধ হয়ে গেল
কাকে এত নিকটবর্তী করতে পারি?
সেই সন্দেহে আমি নিজেকে গুটিয়ে রেখে প্রাণের স্তুতিবাদে ব্যস্ত।

বিশ্ববিমোহিত এই হাসিমুখ আমি কার কাছে রেখে যাব?
এই স্নিগ্ধ অনিন্দ্যসুন্দর দু’টি চোখ আমি কার কাছে রেখে যাব?
অফুরান কথা, হাসির গমক অনুভব করবে কেউ না কেউ।
দেখাগুলো, জানাগুলো কোন হাওয়ায় উড়িয়ে দিয়ে যাব?
যৌবনের মতো ফুরিয়ে ফুরিয়ে যায় ব্যক্তিগত হেমন্ত-বতর।

 

আবুল খায়ের নাঈমুদ্দীন 
পাঠকপত্র

গভীর নীল ক্যানভাসের ওপর সোনালি জলছাপের মতো ফুটে উঠেছে কিছু অব্যক্ত কথা।
পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাতেই শোনা যায় সময়ের পদধ্বনি, 
শোনা যায় অরের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা না-বলা গল্পের স্বর।

‘পাঠকপত্র’ কেবল কাগজ আর কালির সমাহার নয়; এ এক উন্মুক্ত নতুন জানালা, 
প্রবেশ করে নতুন ভাবনা, শিল্প সাহিত্যের স্পর্শ আর অন্তরের গভীর অনুভূতি। 

শব্দ-সমাহারে যখন পাতার পর পাতা ভরে যায়
তখন নীরবতাও কথা বলে ওঠে 
হয়ে ওঠে কালের বন্ধন,
যেখানে প্রতিটি শব্দই নতুন ভোরের আমন্ত্রণ।

 

ফাতিমা তামান্না 
প্রলয়

একদিন প্রলয় হয়ে ভেসে যাবে সব যা কিছু অনাচার, যা কিছু বৈষম্য, যা কিছু আমরা সভ্যতার নামে জমা রেখেছিলাম সার্ভারে।

মানুষ ভাববে এ-ই বুঝি নিয়তি! সভ্যতা তখন লাশের মিছিল, আর ইতিহাস ডেটাবেসে আটকে থাকা একটি ত্রুটিপূর্ণ অ্যালগরিদম।

একদিন পৃথিবী কম্পিত হবে শুধু টেকটোনিক প্লেট নয়, কম্পিত হবে নৈতিকতার ফল্টলাইন।
উদ্গীরিত হবে কার্বন, ক্রোধ, চেপে রাখা স্মৃতি, দমবন্ধ করা সত্য।

খুলে যাবে ভেতর এবং বাহির, নিউরনের ভেতর জমে থাকা ভয়, রাষ্ট্রের ভেতর জমে থাকা মিথ্যা, মানুষের ভেতর নিঃশব্দে বেড়ে ওঠা হিংসা।

খসে পড়বে মুখোশ, ভেঙে যাবে ফিল্টার, প্রোপাগান্ডার সার্ভার ডাউন হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে প্রশ্ন করবে  ‘তুমি আদৌ বুদ্ধিমান ছিলে?’
বলতে থাকবে পৃথিবী  যা কিছু সত্য, যা কিছু অস্বস্তিকর, যা কিছু এতদিন আমরা আড়াল করে রেখেছিলাম।

মানুষ বিস্ময়ে বলবে  এ কী হচ্ছে!
তখন প্রকাশিত হবে মানুষের ক্ষুদ্রাতিক্ষুদ্র সত্তা  কোয়ান্টাম মাত্রায় উন্মোচিত হবে তার সিদ্ধান্ত, ভালো কিংবা মন্দ।

 

 

জিয়া হক
বেদনার ভায়োলিন

কেনো শুধু বুক ধড়ফড় করে হাহাকার করে মন
ঝড়ের বাতাসে পাখির বাসার ঝাঁকুনি সারাণ। 
শেষ বিদায়ের অশ্রুতে বুক ভেসে যায় ভেসে যায় 
কাঁঠাল পাতার সবুজ শুকিয়ে পতনের ঠিকানায়। 

এই যে আকাশ বাতাসের কোলে মায়াবি শিশুর লাশ
আমাদের ভুল নিষ্ঠুরতায় আমাদের-ই হাঁসফাঁস। 
ডালিম ফুলের লাল গালিচায় বিষাক্ত হুল কার (?) 
গোলাপ-গ্রাম মরুভূমি আজ ফোঁপাচ্ছে সংসার।

নিয়তি বড়ই পাষাণ সীমার বোঝে না মোটেও মা
নিয়তি চেনে না শত্রু-মিত্র, দেখেও না প্রিয়তমা। 
তোমার চোখের শীতল চাহনি ভেজাবে না মন-দিল
নিয়তি তোমার বুকের ভেতর ওড়াবে না গাঙচিল।

তোমার তৃষ্ণা মেটে না কখনো মেটার কথাও নয়
অমাবশ্যায় চাঁদের দেখাও মেলে না সুনিশ্চয়।
শীতের মিষ্টি বিকালের মতো ণিকের ভালো লাগা
কলমি ফুলের নীলের আভায় কেনো রাত জাগা। 

তোমার হিজাবে-নেকাবে লেগেছে ভায়োলিন সুর-ছোঁয়া
তুমি বেঁচে থাকো স্বপ্ন-সুধায় আবে জমজমে ধোয়া।

 

 

জাকিয়া বেগম 
নতুন পাতা

নতুন পাতার আনন্দ কি জানো
শুনেছ কি নতুন পাতার গান!
বুকটা ভরে ভোরের বাতাস টানো 
পাচ্ছো কি টের নতুন পাতার ঘ্রাণ!

এই তো সেদিন হৃদয়ে গোলমাল 
জীবন বুঝি হঠাৎ গেল থেমে,
গভীর রাতে হারিয়ে ছিলাম তাল 
আটকে গেল জীবন ছবির ফ্রেমে!

জীবন আবার নতুন পাতা ছেঁড়া 
মেলে দু’চোখ নরম আলোর ভোরে,
হৃদয় মাঝে কাঁটাতারের বেড়া 
পার হয়ে যাই কখন অগোচরে!

চায় না এ মন থাকতে কোনো ঘরে
শীত এসেছে হেমন্তেরই শেষে 
বসন্ত ফের উঠবে ফুলে ভরে 
সেই সকালে রবো অচিন দেশে।

নতুন পাতার গান শুনছি দেখো
আমার কথা সবাই মনে রেখো।

 


এস এম তাহমিনা
মেঘের ঠিকানা

কে বলেছে এই যুদ্ধ শুধু তোমার একার?
শহরের প্রতিটি কান্ত বারান্দায়, ভিড়ের মাঝেও
কেউ না কেউ প্রতিদিন নীরবে সেলাই করে তার ছিন্ন মন।

বাসের জানালায় যখন নামে শ্রাবণের মেঘ,
কিংবা ব্যস্ত রাস্তার কোলাহলে ঝরে পড়ে দীর্ঘশ্বাস তখন কি শুধু একজনই থামে হঠাৎ!

না, হাজারো হৃদয়ে বয়ে চলে একই নদীর কান্নার স্রোত
আমার কিংবা তোমার কান্না বলে কিছু নেই এখানে,
কান্না তো কেবল মেঘের ভাষা 
যা আকাশ থেকে ঝরে পড়ে সকলের উঠোনে,
তৃষিত মাটিতে মেঘের ঠিকানা।

 

 

শ্যামল বণিক অঞ্জন 
হেমন্তের রূপ

হেমন্তের মাঠ আজ যেন হলুদ চাদরে মোড়ানো
নতুন দিনের আলো আভায়  উদ্ভাসিত কৃষকের মন প্রাণ!
পাকা ধানের ম-ম গন্ধ হৃদয়ে দোলা দিয়ে যায়
শোভিত হয় শখের কানন মল্লিকা শিউলী ফোটে!

শিশির সিক্ত স্নিগ্ধ সকাল সোনা সোনা রোদ মাখা-
ঘাসের বুকে চরম উল্লাসে ফড়িংগুলো পাখা মেলে 
সতেজ দুপূর মুখরিত পাখিদের গুঞ্জরণে-
আলো আঁধারীর হিমেল সন্ধ্যায় পুলক ঝরে পড়ে! 

জ্যোৎস্নাস্নাত মায়াবী রাত কুয়াশার চাদরে ঢাকা-
নীল সাদা নীলিমায় রুপালি চাঁদখানি মনে হয় 
ক্যানভাসে আঁকা কোন শিল্পীর চিত্রকর্ম!