কেমনে বাঙালি হই?
ads

এখনকার মতো আমাদের সময় ইন্টারমিডিয়েট পরীার পর উচ্চশিার জন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে এতটা যুদ্ধ করতে হতো না। মোটামুটি প্রস্তুতি নিয়েই একটি ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যেত। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর কাস শুরু হতে তখনো মাসখানেক বাকি। হাতে পাওয়া এই অলস সময়টুকু কাজে লাগানোর কথা ভাবলাম। ঠিক করলাম, কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখব। ভ্রমণে সঙ্গী সাথী থাকলে ভ্রমণটা সার্থক হয়। পথে চলতে ফিরতে কত কিছুই না চোখে পড়ে! কোনো দৃশ্য দেখে মুগ্ধ হলে কিংবা কোনো অদ্ভুত বিষয় চোখে পড়লে তা নিয়ে কারো সাথে দু-চারটি কথা বলা যায়। নিজের অনুভূতি ভাগ করে নেয়ার মধ্যে এক ধরনের আনন্দ আছে। একা একা সেই আনন্দ উপভোগ করা যায় না। তাই কাছের কয়েকজন বন্ধুকে সফর সঙ্গী হওয়ার অনুরোধ করলাম। কিন্তু কেউই রাজি হলো না। নানা অজুহাতে সবাই এড়িয়ে গেল। 
অগত্যা একাই যাত্রা করার সিদ্ধান্ত নিলাম।

বেনাপোল সীমান্তে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে যখন ভারতের মাটিতে পা রাখলাম, তখন সবে সকাল হয়েছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলোর পাতায় তখনো সূর্যের কিরণে আড়মোড়া ছেড়ে জেগে ওঠেনি। বাতাসে সকালের স্নিগ্ধতা। বিভিন্ন বাস কোম্পানির লোকজন যাত্রীদের ডাকাডাকি করছে।  
একটা বিষয়ে বেশ অবাক হলাম। সবার মুখের ভাষা বাংলা। কথাবার্তায় কলকাতার সেই পরিচিত টান নেই। তাদের উচ্চারণ, শব্দের ব্যবহার, এমনকি কথার ভঙ্গিও আমাদের দেশের মানুষের মতো। তাদের সঙ্গে কথা বলতে বলতে কিছুণের জন্য ভুলেই গেলাম যে আমি একটি বিদেশী ভূখণ্ডে দাঁড়িয়ে আছি।
নিজের পছন্দমতো বাস খুঁজে নিলাম। বাসের একেবারে সামনের সারিতে একটি আসনও পেয়ে গেলাম। উদ্দেশ্য, একসময়ের নিজভূমি, হালের পরভূমির দৃশ্যগুলো ভালো করে দেখা।
কাঁধের ব্যাগটি দুই পায়ের মাঝখানে রেখে আসন গ্রহণ করলাম। কিছুণ পর বাস ছেড়ে দিলো।
রাস্তার বাম দিকে এবং মাঝ বরাবর সারি সারি ঢাউস সাইজের উঁচু গাছ। অধিকাংশই কড়ই জাতীয়। গাছগুলো বহু বছর ধরে এই পথের নীরব সাী হয়ে দাঁড়িয়ে আছে। রাস্তার ডান পাশে তেমন গাছ নেই। বুঝলাম, রাস্তা প্রশস্ত করার সময় হয়তো বৃক্ষপ্রেমীদের দাবির কাছে সরকার নত হয়ে গাছগুলো রেখে দিয়েছে। যে কারণে রাস্তার ডান পাশের গাছগুলো রাস্তার মাঝে এসে পড়েছে।
আমার পাশের আসনে বসেছিলেন একটি মেয়ে। দেখে মনে হলো, বয়সে আমার চেয়ে বছর দুই-তিনের ছোট হবেন। পরনে সাধারণ পোশাক। মুখে এক ধরনের প্রশান্তির ছাপ, স্নিগ্ধ ভাব।
কিছুণ পর তিনি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন,
 বেড়াতে যাচ্ছেন?
চারপাশের দৃশ্য দেখে আমার উৎসুক চাহনি আর অনবরত মোবাইলে ছবি তোলা দেখে হয়তো তিনি এমনটা আন্দাজ করেছিলেন।
 জি। আপনিও?
 না, আমরা এখানকার।
মেয়েটির কণ্ঠে ছিল এক ধরনের মোলায়েমতা। কথাটা বলেই তিনি জানালার দিকে তাকালেন।
আমি আবার বাইরের দিকে মনোযোগ দিলাম।
বিদেশে এসেছি, অথচ বিদেশের কোনো চিহ্নই যেন চোখে পড়ছে না! চকচকে রাস্তা, সাদা চামড়ার স্যুট পরা মানুষ, স্বল্পবসনা নারী বিদেশ সম্পর্কে আমার কল্পনায় যেসব দৃশ্য ছিল, তার কিছুই তো চোখে পড়ছে না। রাস্তার পাশে আমাদের দেশের মতোই হাটবাজার। কোথাও ভ্যান, কোথাও অটোরিকশা, কোথাও ছোট ছোট দোকান। মানুষের চেহারা, পোশাক, চলাফেরা  সবকিছুই যেন চেনা।
মনে হচ্ছিল, সীমান্ত পেরিয়ে অন্য কোনো দেশে নয়; বরং দেশেরই অন্য কোনো জেলায় চলে এসেছি।
মেয়েটির সঙ্গে আবার কথা শুরু হলো। জানতে চাইলেন, এবারই প্রথম আসলেন বুঝি। 
শুনে কিছুটা ইতস্তত হয়ে বললাম, জী।
 একা এসেছেন? কেমন লাগছে?
 লাগার মতো তেমন কিছু তো এখনো চোখে পড়েনি।
 একা একা ঘুরতে ভালো লাগে?
 না লাগলেও উপায় কি। কেউ রাজি হলো না। তাই একাই বেরিয়ে পড়লাম।
মেয়েটি মৃদু হাসলেন।
এরপর নানা বিষয়ে কথা হতে লাগল। কোথায় যাচ্ছি, কী পড়াশোনা করি, বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে ভর্তি হয়েছি  এসব জানতে চাইলেন। আমিও তার সম্পর্কে জানার চেষ্টা করলাম। তিনি কলকাতার কাছাকাছি কোনো এক এলাকায় থাকেন। নিজের পরিচয়, পড়াশোনা ও পরিবারের কথা বললেন। মেয়েটি ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। বেলা বেশ খানিকটা বেড়েছে। রাস্তার পাশের বাজারগুলোতে ক্রমশ বাড়ছে মানুষের ভিড়। মেয়েটি খানিকটা জড়তা নিয়ে বললেন, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। বেশ আগ্রহ নিয়ে বললাম, অফকোর্স, আপনি নিশ্চিন্তে বলতে পারেন।
নরম সুরে জিজ্ঞেস করলেন, আপনি কি বাঙালি?
মেয়েটির কথা শুনে অট্টহাসি হাসতে গিয়েও সেটা সংযত করে বললাম, জি, আমি খাঁটি বাঙালি? একেবারে ভেতো বাঙালি বলতে পারেন।
আমার জবাবে মেয়েটি বিব্রত হলেন। বললেন, শুনে ভালো লাগলো। এখন মন খুলে কথা বলতে পারব।
 আমার মনের দুই কপাট খুলে দিলাম। আপনি নির্দ্বিধায় বলতে পারেন।
কথা চলছে দু’জনের। অচেনা পথ। কথা বলতে বলতে কখন যে গন্তব্যের কাছে চলে এসেছি, সেটি বুঝিনি। মেয়েটি বললেন, কিছুক্ষণের মধ্যেই আমরা কলকাতায় ঢুকব। কোথায় নামবেন?
 জানি না, বাসওয়ালারা শেষ পর্যন্ত যেখানে নামিয়ে দেয়।
মেয়েটি বললেন, অনেক কথাই হলো, নামটা জানা হলো না। 
বললাম, সাহাদত হোসেন।
নামটি শোনামাত্র মেয়েটির মুখের অভিব্যক্তি এমন বদলে গেল মনে হলো, হঠাৎ কোনো অপ্রত্যাশিত দৃশ্য দেখে তিনি চমকে উঠেছেন। তার চোখে মুখে বিস্ময়, তারপর সেই বিস্ময় ধীরে ধীরে বিরক্তিতে রূপ নিলো। সঙ্কোচে তার নাম জিজ্ঞেস করতে গিয়েও নিজেকে নিবৃত্ত কলরাম।
তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আপনি না বললেন, আপনি বাঙালি?
আমি কিছুটা অবাক হয়ে বললাম, হ্যাঁ, আমি আলবত বাঙালি।
এবার তার কণ্ঠে স্পষ্ট রাগ। বললেন, আপনি কিসের বাঙালি?
কথাটা বলেই তিনি জানালার দিকে মুখ ঘুরিয়ে বাইরে তাকালেন। আমি হতভম্ব হয়ে গেলাম। কী এমন বললাম যে তিনি হঠাৎ রেগে গেলেন? আমার নামের মধ্যে এমন কী আছে, যার কারণে আমার বাঙালিত্ব নিয়ে তার প্রশ্ন। ঠিক ঠাওর করতে পারলাম না।
আমি কিছুণ মেয়েটির দিকে তাকিয়ে রইলাম। ভেবেছিলাম, হয়তো আবার কথা বলবেন। কিন্তু না। মেয়েটি আর আমার দিকে ফিরেও তাকালেন না। বাসের ভেতর হঠাৎ যেন একধরনের নীরবতা নেমে এলো। কিছুণ আগেও যে দু’জন মানুষ অনর্গল কথা বলছিলাম, তাদের মাঝখানে এখন অদৃশ্য একটি দেয়াল দাঁড়িয়ে গেছে।
আমি মনে মনে কথাগুলো সাজানোর চেষ্টা করলাম। সাহাদত হোসেন  এ তো আমার নাম। আমার বাবা-মা এই নাম রেখেছেন। এই নামে আমি বড় হয়েছি। বাংলা নাম। আমি তো বাঙালি। আমার মাতৃভাষা বাংলা। আমার জন্মভূমি বাংলাদেশ। বাংলা ভাষায় কথা বলি, বাংলায় স্বপ্ন দেখি, বাংলাতেই আমার আনন্দ-বেদনার প্রকাশ। তাহলে আমার বাঙালিত্ব নিয়ে মেয়েটির রাগ হওয়ার কী আছে?
আমি কি তাকে জিজ্ঞেস করব? কিন্তু তার মুখের বিরক্তি দেখে আর সাহস হলো না।
বাস চলছে। রাস্তার পাশের গাছ, দোকানপাট, মানুষের ভিড়  সবকিছু আগের মতোই চলছে। অথচ আমাদের কথা গেছে থেমে।
একসময় কলকাতায় পৌঁছলাম। আমার নামার আগেই মেয়েটির বাস থেকে নামার তাড়া। সেটা দেখে সরে গিয়ে তাকে আগে নামতে দিলাম। মেয়েটি নিজের ব্যাগ নিয়ে নেমে গেলেন। আমার দিকে একবার চোখও করলেন না। নতুন জায়গা। কী বলতে কী বিপদে পড়ি। তাই আমিও কিছু বললাম না।
বাস থেকে নেমে কিছুণের মধ্যেই মেয়েটি মানুষের ভিড়ে হারিয়ে গেলেন। আমার উৎসুক চোখ তাকে খুঁজে পেল না।
আমি ঠাঁই দাঁড়িয়ে রইলাম। কারো ধাক্কায় সম্বিত ফিরে এলে হোটেলের খোঁজে হাঁটা ধরলাম। লোকের ভিড়ে পাশ থেকে একজন বৃদ্ধ উর্দুতে জানতে চাইল, হোটেল লাগবে কি না? লোকটার কথা অর্ধেক বুঝতে পেরে হ্যাঁ সূচক মাথা নাড়লাম। লোকটা বলল, আইয়ে মেরে সাত। 
লোকটাকে অনুসরণ করে তার পিছু পিছু চলছি। চিপা চাপা গলি। ময়লা নোংরা। একটা ঘিঞ্জি পরিবেশ। মনে পড়ল ক’দিন আগে এই শহরকে নিয়ে মন্তব্য করা সেই নোবেল লরিয়েটের কথা। যিনি এটাকে ঈশ্বরের বিষ্ঠার সাথে তুলনা করেছিলেন। লোকটা একসময় একটা পুরনো বাড়ির সামনে আমাকে নিয়ে এলো। বাড়ির কেঁচি গেইটওয়ালা লিফটে উঠিয়ে হাজির করলো ছোট্ট একটা টেবিল নিয়ে বসা এক লোকের সামনে। উর্দুতে কিছু বলে সে বিদায় নিলো। বুঝলাম এটা হোটেল আর ইনি সেটার ম্যানেজার।
হোটল রুমের বিছানায় গা এলিয়ে দিলাম। কান্তি দূর করতে চেষ্টা করলাম একটু ঘুমানোর। কিন্তু মেয়েটির সেই প্রশ্ন আমার ঘুমানোর চেষ্টা ব্যর্থ করে দিলো, ‘আপনি কিসের বাঙালি?’ ফোন দিলাম দেশে, বন্ধু ইয়াকুবকে। সে মেয়েদের এসব রাগ, অনুরাগ, বিরাগ সম্পর্কে পণ্ডিত। ভ্রমণ বৃত্তান্ত বর্ণনা শেষে তাকে জিজ্ঞেস করলাম, মেয়েটির প্রশ্নের উত্তর কী?
সে খানিক হেসে নিয়ে বললো, এই প্রশ্নের উত্তর মিলবে শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসে।
ঘুম তো এলো না, একটু ঝিমুনি দিয়ে বিকালে বের হলাম শ্রীকান্তের খোঁজে। একটা টানায় উঠে চললাম কলেজ স্ট্রিটের দিকে। সেখানে পৌঁছে যা দেখলাম, তাতে এখানকার নামটা কলেজ স্ট্রিট না হয়ে বুক স্ট্রিট হলেই ভালো হতো। একটা শ্রীকান্ত কিনে সেটা বগলদাবা করে জঙ্গল পরিষ্কার করে ইংরেজের বানানো কলকাতা শহর ঘুরে ঘুরে দেখতে লাগলাম। ফাঁকে ডিনার সেরে রওনা হলাম হোটেলের দিকে। 
পা লম্বা করে হোটেলের বিছানায় বসে শরৎ এর শ্রীকান্তে বাঙালিত্ব উদ্ধারে মনোনিবেশ করলাম। সেখানে বাঙালির যে পরিচয় পেলাম তাতে বুঝলাম, আমি কিসের বাঙালি, আমি তো মুসলমান।