
গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও উচ্চশিক্ষাবিষয়ক ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাদরাসার শহীদ আবদুল মালেক অডিটোরিয়ামে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ) এবং তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার যৌথ উদ্যোগে এ সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘হায়ার স্টাডি ইন বাংলাদেশ : চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনোটিজ’। মূল প্রতিপাদ্যের ওপর আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন মাহবুব আলম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. হেফজুর রহমান। বিশ^বিদ্যালয়ের ভর্তি বিভাগের পরিচালক আবদুল কাদেরের সভাপতিত্বে এ ছাড়া আলোচনায় অংশ নেন মাদরাসার ভাইস-প্রিন্সিপাল আবদুল কাইয়ুম, সহকারী অধ্যাপক নুরুল হক, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক রবিউল হাসান, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) ভিপি মইনুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন টাকুস জিএস মুর্তজা হাসান ফুয়াদ। প্রধান আলোচক তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. হেফজুর রহমান এ ধরনের আয়োজনের জন্য মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। অনুষ্ঠানের শুরুতে এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পাশাপাশি মূল প্রবন্ধের আলোচনার ওপর আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সাথে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেয়া হয়। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









