কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ১০ জানুয়ারি
ads

বিশেষ সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিএনপির সংসদ সদস্য ড. ওসমান ফারুক পদত্যাগ করায় শূন্য হওয়া কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নির্বাচন কমিশন এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ ঘোষিত তফসিল সাংবাদিকদের জানান। ঘোষিত তফসিল অনুযায়ী, এ উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৭ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১০ জানুয়ারি।