
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, ‘রাষ্ট্রীয় বিমান নয়, শেখ হাসিনার জন্য অপেক্ষমাণ আছে আইনের হাতকড়া। গায়ের জোরে ১৭ বছর ক্ষমতায় থেকে ফ্যাসিস্ট হাসিনা স্বৈরশাসন চালিয়ে দেশের অর্থনীতিসহ সব ক্ষেত্র ধ্বংস করে পালিয়েছে। দেশের মানুষ তার প্রতি চরম ক্ষুব্ধ। এই পলাতক ফ্যাসিস্ট ব্যক্তি দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় বিমান দাবি করছেন, ‘এ যেন মামা বাড়ির আবদার’। তিনি গতকাল দাউদকান্দি উপজেলার বিভিন্ন ব্রিজ কালভার্ট ও রাস্তাঘাট উন্নয়নের লক্ষ্যে পরিদর্শনকালে বিভিন্ন পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার দেশ ও জনগণের ‘আশা আকাক্সক্ষার বাতিঘর’। প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর দেশপ্রেম, মানবিকতা, সততা এবং গতিশীল নেতৃত্ব আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অনন্য শক্তি।
খন্দকার মারুফ বলেন, তারেক রহমানই পারবেন বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে সম্মানজনক অবস্থানে পৌঁছে দিতে। সেই লক্ষ্যেই তার নেতৃত্বে জনগণের স্বপ্ন পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হুমায়ুন কবির, শাহ্ আলম সরকার, মো: রোমান খন্দকার, আনোয়ার হোসেন আনন্দ, লিয়াকত আলী খান, এস এম মিজান, ইব্রাহিম খলিল, তৈয়ব আলী, আবদুল বাসেদ ও মো: কাউসার প্রমুখ। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









