
ক্রীড়া ডেস্ক
ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে ব্যাটারদের দৃঢ়তায় ড্র নিয়ে মাঠ ছেড়েছিল নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামী শুক্রবার ভোর ৪টায় মাঠে নামবে দুই দল। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে দুঃসংবাদ পেয়েছে নিউজিল্যান্ড। অনুশীলনের সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গেছেন পেসার ব্লেয়ার টিকনার। তার পরিবর্তে ১৪ সদস্যের দলে ডাক পেয়েছেন পেসার ম্যাট ফিশার।
নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, ওয়েলিংটনে অনুশীলনের সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান টিকনার। চোটের অবস্থা ও মাঠে ফেরার সম্ভাব্য সময় জানতে ক্রাইস্টচার্চে তার আরো পরীক্ষা করা হবে। প্রথম টেস্টে ভারতের বিপক্ষে বোলিংয়ে বেশ ভুগেছিল নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চ টেস্টে এবার ফিশারকে নিয়ে বোলিং শক্তি বাড়াতে চায় স্বাগতিকরা। এর আগে ভারতের বিপক্ষে টি-২০ ও ওয়ানডে সিরিজেও খেলেছেন ফিশার। বিশেষ করে ওয়ানডে সিরিজে ভালো পারফরম্যান্স ছিল তার। তিন ম্যাচ নেন ৬ উইকেট।
নিউজিল্যান্ড দল : টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবিন্দ্র, নাথান স্মিথ ও উইল ইয়ং।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









