
ক্রীড়া প্রতিবেদক
অ্যাকারম্যানের ১৫০, জর্জিও ৬৬ রানে সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনে বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা। সুপারস্পোর্ট পার্কে গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৩৭ রান করেছে স্বাগতিকরা। ৩৪৬ রানের লিডে আছে তারা। উইয়ান মুল্ডার ৭৯ রানে এবং মার্কো জনসেন ৩১ রানে অপরাজিত আছেন।
এক সেশনে ১০৪, অ্যাকারম্যানের দুই কীর্তি। নতুন সকালে বাংলাদেশের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন মার্কোস অ্যাকারম্যান। ড্রেসিং রুমে ফেরার আগে স্রেফ ৮৫ বলে তিনি করেছেন ১০৪ রান। সব মিলিয়ে ১৫০ রানে থেমেছে তার ১৩৮ বলের ইনিংস। দেড় শ’ ছুঁতে তার লেগেছে ১৩৭ বল। টেস্টে এটিই দক্ষিণ আফ্রিকার হয়ে দ্রুততম দেড় শ’ রানের রেকর্ড। তাকে ফেরান শরিফুল।
৬৫তম ওভার শেষে এক দফায় ফিজিওর শুশ্রƒষা নিয়েছেন লিটন দাস। পরে আরো এক ওভার ফিল্ডিং করেন বাংলাদেশের উইকেটকিপার। ফিল্ডিংয়ের সময় ডান কুঁচকিতে ব্যথা অনুভব করছিলেন লিটন। পরেরবার আর ফিজিওকে মাঠে না ডেকে নিজেই চলে যান মাঠ ছেড়ে। তার অনুপস্থিতিতে কিপিং সামলাচ্ছেন জাকের আলি।
দ্বিতীয় নতুন বলে এলো ষষ্ঠ সাফল্য। তাসকিন আহমেদের বলে কট বিহাইন্ড হয়ে ফিরলেন টনি ডি জর্জি। অফ স্টাম্পের বাইরের বলে পা বাড়িয়ে খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন ব্যাটসম্যান। ব্যাটের কানায় লেগে জমা পড়ে লিটন দাসের জায়গায় কিপিং করা জাকের আলির গ্লাভসে। ভাঙে ১৪৫ বল স্থায়ী ৯২ রানের জুটি। ১৩৭ বলে সাত চারে ৬৬ রান করেন ডি জর্জি। তাসকিনের হাতে ৭ রানে জীবন পান তিনি। ৮৬ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৬ উইকেটে ৩৮৯। ক্রিজে ভিয়ান মুল্ডারের সঙ্গী মার্কো জনসেন।
দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগে রায়ান রিকেলটনকে ফিরিয়ে বাংলাদেশকে পঞ্চম সাফল্য এনে দেন শরিফুল ইসলাম। ২৪ বলে ২০ রান করা এই ব্যাটার অফ স্টাম্পের বাইরের বলে ছক্কা হাঁকাতে গিয়ে জাকের আলির হাতে ধরা পড়েন। এতে ভাঙে ম্যাথু ব্রিটস্কির সাথে তার ৫০ বলের ৪৩ রানের জুটি।
এর আগে ব্রিটস্কিকে ফিরিয়ে বাংলাদেশের হয়ে চতুর্থ উইকেটটি নেন খালেদ আহমেদ। ৩৯ বলে চারটি চারে ২০ রান করা এই ব্যাটার কাভারে জাকের আলির হাতে ক্যাচ দেন। রিকেলটনের সাথে তার জুটি স্থায়ী হয় ৫৭ বল, আসে ৩৪ রান। তবে উইকেটের সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। ১০ রানে থাকাবস্থায় ব্রিটস্কির ক্যাচ ছাড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর ৭ রানে টনি ডি জর্জির ফিরতি ক্যাচ নিতে পারেননি তাসকিন আহমেদ।
৮০ ওভার শেষ হতেই দ্বিতীয় নতুন বল নিলেন নাজমুল হোসেন শান্ত। বোলিংয়ে পরিবর্তন এনে সৈয়দ খালেদ আহমেদকে তিনি ফেরালেন আক্রমণে। ওভারটি মেডেন নিলেন খালেদ। ৮১ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটে ৩৭০ রান। দ্বিতীয় নতুন বলে রানের গতি একটু কমাতে পেরেছে বাংলাদেশ। তাসকিন আহমেদের ওভারে সিঙ্গেল নিয়ে পঞ্চাশ স্পর্শ করেছেন ভিয়ান মুল্ডার, ৮৭ বলে। ৮৪ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটে ৩৭৬।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস : ৯১
দক্ষিন আফ্রিকা ১ম ইনিংস : ১০০ ওভারে ৪৩৭/৬ চলমান (মার্করাম ২১, অ্যাকারম্যান ১৫০, হামজা ২৭, জর্জি ৬৬, ব্লিজকে ২০, রিকেলটন ২০, মুল্ডার ৭৯*, জানসেন ৩১*; তাসকিন ১/৬১, শরিফুল ২/৯৫, খালেদ ২/৭৬, এবাদত ১/৮৯)।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









