বিধিলিপি
বিধিলিপি।
ads

(গত দিনের পর)
 
শুয়ে শুয়ে অন্ধকারে সে যেন বিধাতাকে খুঁজে পায়। তার কাছে প্রার্থনা করার এক সুযোগ হয় যেন তার। কল্পনায় নিজের দুখানি হাত উঁচু করে ধরে। তারপর বলে, ‘হে বিধাতা, আমাকে জীবিকার একটি উপায় বের করে দাও হে। না হয়, মৃত্যু দাও আমাকে। নিজের চোখের সামনে সন্তানদের ক্ষুধার এই যন্ত্রণা আর সইতে পারি না আমি। হে প্রভু, বেঁচে থাকার কোনো সাধ নেই আর। আমায় মৃত্যু দাও।’
এমনি এক করুণ প্রার্থনার অতলে ডুবে যায় পোহারভ মিরু। তারপর কখন যেন ঘুমিয়ে পড়ে। আর ওই রাতেই দেখে স্বপ্নটা।
তাকে কে যেন বলছে, ‘সকালে তুমি যখন ঘুম থেকে উঠবে, তোমার বালিশের নিচে হাত রাখবে। সেখানে তিনটি জিনিস পাবে তুমি। একটি আরশি, একটি রঙিন রুমাল এবং একটি নকশিকাটা নেকাব। জিনিস তিনটি তোমার জামার পকেটে লুকিয়ে রেখে চুপিচুপি ঘর থেকে বেরিয়ে পড়বে। 
(চলবে)