মেঘের দেশে বাড়ি
মেঘের দেশে বাড়ি।
ads

আটচল্লিশ.
ফুলবানুদের রুমটা আজ ফুলে ফুলে ছেয়ে গেছে। আজ তারা জার্মানি চলে যাচ্ছে উচ্চ শিক্ষার জন্য। জমিলা বেগম শাড়ির আঁচলে চোখ মুছলেন। নিজেকে শক্ত করলেন। ফুলবানুদের দিকে তাকিয়ে বললেন, ‘তোরা চলে গেলে আমি বড় একা হয়ে যাই। কিন্তু আমার ভালোলাগার জন্য তোদের রেখে দিলে বড় স্বার্থপরের মতো কাজ হয়ে যায়। তোরা শুধু আমার নয়, সারা দেশের, সারা বিশে^র সম্পদ। যতদিন পর্যন্ত মুসলমানেরা জ্ঞান-বিজ্ঞানে উন্নত না হতে পারবে, ততদিন পর্যন্ত বিশে^র কাছে পদানত হয়ে থাকবে। এগিয়ে যেতে হলে জ্ঞান-বিজ্ঞানে উৎকর্ষ সাধন করতে হবে।  যে কোনো সমস্যা সমাধানে গায়ের শক্তি নয়, মাথার শক্তি ব্যবহার করতে হবে। পৃথিবীতে এসেছ, পৃথিবীর জন্য কিছু রেখে যাও। মানুষের জন্য উপকারী জ্ঞান অর্জন কর।’ 
ফুলবানু তার মার চোখের দিকে তাকাল না। সে জানে তার মার দিকে তাকালে দুই চোখের পানি একই ধারায় প্রবাহিত হবে। তার যাত্রাপথ পিচ্ছিল হবে। মনকে শক্ত করে-বাড়ি থেকে বেরিয়ে গেল।   টার্কিস এয়ারলাইনসের বিমান তাদের উড়িয়ে নিয়ে গেল দূরে বহুদূরে।  (চলবে)