দিল্লির ইশারায় অপশক্তিকে সক্রিয় করে তুলছে : গোলাম পরওয়ার
রিপোর্টার্স ইউনিটিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নববর্ষ প্রকাশনা উৎসব ২০২৭-এ বক্তব্য রাখেন মিয়া গোলাম পরওয়ার : নয়া দিগন্ত।
ads

নয়া দিগন্ত ডেস্ক

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দিল্লির ইশারায় আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে অপশক্তিকে আবার সক্রিয় করে তুলছে। রাষ্ট্রের মধ্যে আরেকটি শক্তির দাপট দেখাচ্ছে।
গতকাল রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নববর্ষ প্রকাশনা উৎসবে এসব তিনি এসব কথা বলেছেন। 
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ও থানায় আগুন, এমপিদের বাড়িতে হামলার প্রসঙ্গে জামায়াত সেক্রটারি জেনারেল বলেছেন, পুলিশকে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। মিছিল থেকে গাড়ি ভাঙচুর হচ্ছে, পুলিশের ওপর হামলা হচ্ছে। কয়েকটি জেলায় তা-ব চালানো হচ্ছে। মহাসড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করা হচ্ছে। এসব ঘটনা রাষ্ট্রের মধ্যে আরেকটি শক্তির দাপট। 
গোলাম পরওয়ার বলেন, গোপালগঞ্জ যে বাংলাদেশের ভূখ-ের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না। সরকার সেখানকার মানুষের জীবন, সম্পদ ও সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। 
গত ১৮ নভেম্বর সংসদে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বৈঠকের বিষয়ে গোলাম পরওয়ার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। তাঁরা দুজন এক জায়গায় বসেছেন। কিন্তু তাঁদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা কেউ প্রকাশ করেননি। 
প্রধানমন্ত্রী ঐক্যের আহ্বানের বিষয়ে গোলাম পরওয়ার বলেছেন, সংলাপের মাধ্যমে ফ্যাসিবাদ ও অপশক্তির তা-ব বন্ধ করতে হবে। মানবতাবিরোধী অপরাধে দ-িত পলাতক আসামিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
শ্রমিকদের মজুরির প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিভিন্ন এনজিও ও সংস্থা শ্রমিকদের মজুরি নিয়ে নানা ধরনের হিসাব দিচ্ছে। কেউ ১৪ হাজার, কেউ ১৮ হাজার টাকা করা কথা বলছে। কিন্তু উচ্চ দ্রব্যমূল্যের বাজারে এত কম মজুরিতে শ্রমিকদের ন্যূনতম জীবনমান নিশ্চিত করা সম্ভব নয়।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, কিছু অসাধু শ্রমিক ইউনিয়ন নেতা মালিকদের কারখানায় অস্থিরতার ভয় দেখিয়ে চাঁদা আদায় করেন। এতে প্রকৃত শ্রমিকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিল্প বাঁচাতে হলে শ্রমিকদেরও বাঁচাতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান। তিনি বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
অনুষ্ঠানে বক্তৃতা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ প্রমুখ।