
রংপুর ব্যুরো
বর্তমান সরকার ও বিরোধী দল মিলে নতুন সংবিধান করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করবে বলে দাবি করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও রংপুর জেলা মন্ত্রী মীর শাহে আলম।
গতকাল রংপুর বিভাগীয় স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামের নতুন নাম শহীদ আবু সাঈদের ফলক উন্মোচন ও উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই দাবি করেন তিনি।
এ সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, সংরক্ষিত মহিলা এমপি রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, জেলা প্রশাসক ইসরাত জাহান, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বর্তমান কার্যক্রম উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা সঠিক ছিল দাবি করে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল, গণতন্ত্রের প্রতি আস্থাশীল। ফলে কিছু বিষয় আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে আগের সরকারের মতো গুম, হত্যা, গুলি চালিয়ে কোনো কিছু আমরা নির্মূল করতে চাই না। এ কারণে যা কিছু হয়েছে আমরা ধৈর্য সহকারে মোকাবেলা করেছি। বাংলাদেশে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ইতঃপূর্বে, নতুন করে তাদের ওই নিজেদের জেলা যেটা মনে করে সেই জেলা থেকে একই ঘটনা ঘটিয়ে নতুন করে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী দল হিসেবে তারা এটা প্রমাণিত হয়েছে। এবং বিগত অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে যে নিষিদ্ধ করেছে- এই নিষিদ্ধ করাটা যে সঠিক আছে, আজকে যৌক্তিক আছে, আজকে জাতির সামনে এটি প্রমাণিত হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ নিয়ে নতুন করে ভাববার সময় এসেছে। সংবিধান যেটি সংশোধন হচ্ছে, সেখানে নতুন করে আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করা হবে। সংবিধান সংশোধন করার প্রয়োজন হলে বর্তমান সরকার এবং বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সেটা করবে- ইনশাআল্লাহ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









