
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি বলেছেন, আওয়ামী লীগ কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না। জনগণ তাদের প্রতি ক্ষুব্ধ। এ দেশের কিশোর-দামালরা ফ্যাসিবাদের দুঃস্বপ্ন চুরমার করে দেবে। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে জামায়াতের ইসলামীর মোহাম্মদপুর পূর্ব থানা আয়োজিত দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের কর্মঠ হওয়ার বিকল্প নেই। সব কাজের ক্ষেত্রে বিবেকের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। খোদাভীরুতার সর্বোচ্চ নজির স্থাপন করতে হবে।
ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও থানা আমির মশিউর রহমানের সভাপতিত্বে থানা সেক্রেটারি আনিসুর রহমানে সঞ্চালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মুসা, মহানগরী সেক্রেটারি ড. রেজাউল করিম।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, আন্তর্জাতিক ইসলামী ছাত্র ও যুব ফেডারেশনের (ইফসু) মহাসচিব ও ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের সেক্রেটারি মোস্তফা ফয়সল পারভেজ, মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান।
শিক্ষাশিবিরে দারসুল কুরআন পেশ করেন সংগঠনটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর ড. আবদুস সামাদ। এ ছাড়াও থানা ও ওয়ার্ডের নেতারা এই শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









