বন উজাড়ে হারিয়ে যাচ্ছে হরিণ পর্যটকশূন্য হচ্ছে দ্বীপ
ads


একসময় নিঝুম দ্বীপের বিস্তীর্ণ বনাঞ্চলে প্রতিদিন শত শত হরিণের পাল ছুটে বেড়াত। বনের সবুজের মধ্যে হরিণের অবাধ বিচরণ আর বঙ্গোপসাগরের অপরূপ সৈকত দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসতেন শত শত পর্যটক। বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটনের ভরা মৌসুমে দ্বীপজুড়ে থাকত পর্যটকদের আনাগোনা। কিন্তু বন উজাড়, বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস, শিকার এবং যোগাযোগব্যবস্থার বেহাল দশায় সে চিত্র এখন অনেকটাই হারিয়ে গেছে।
বনদস্যুরা নির্বিচারে গাছ কেটে বনাঞ্চল উজাড় করায় হরিণের স্বাভাবিক আবাসস্থল সঙ্কুচিত হয়ে পড়েছে। খাবার ও নিরাপদ আশ্রয়ের সঙ্কটে হরিণের পাল ছড়িয়ে পড়ছে লোকালয়ে। সেখানে স্থানীয়দের হাতে ধরা পড়ে অনেক হরিণ। অভিযোগ রয়েছে, শিকারিরা হরিণ জবাই করে মাংস খেয়ে ফেলছে। বর্ষাকালে সামুদ্রিক জোয়ারের পানিতে ডুবে এবং শিয়ালের আক্রমণেও অনেক হরিণ মারা যাচ্ছে। ফলে একসময় যে দ্বীপে ঝাঁকে ঝাঁকে হরিণ দেখা যেত, সেখানে এখন তাদের আনাগোনা অনেক কমে গেছে।
শুধু বন্যপ্রাণীর অস্তিত্বই নয়, পর্যটনশিল্পও পড়েছে সঙ্কটে। দ্বীপের একমাত্র অভ্যন্তরীণ সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পর্যটকদের জন্য নেই প্রয়োজনীয় অবকাঠামো ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা। ফলে সম্ভাবনাময় এ পর্যটনকেন্দ্রে পর্যটকদের আগমন কমে যাচ্ছে।
হরিণের অভয়ারণ্য এখন অস্তিত্ব সঙ্কটে
২০০১ সালের ৮ এপ্রিল তৎকালীন সরকার নিঝুম দ্বীপের বনাঞ্চলকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। এর আগে বন বিভাগ কয়েক জোড়া হরিণ পরীামূলকভাবে বনে অবমুক্ত করে। পরবর্তী সময়ে হরিণের বংশবিস্তার ঘটে এবং একপর্যায়ে সংখ্যা কয়েক হাজারে পৌঁছে যায়।
প্রতিদিন ঝাঁকে ঝাঁকে হরিণের বিচরণ দেখতে পর্যটকরা নিঝুম দ্বীপে ভিড় করতেন। বনের মধ্যে হরিণের অবাধ চলাচল এবং বঙ্গোপসাগরের সৈকতের সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত মানুষ এখানে আসতেন। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ছিল পর্যটকদের সবচেয়ে বেশি আনাগোনার সময়।
কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলে গেছে। স্থানীয়দের অভিযোগ, বনদস্যুরা বনের গাছ কেটে উজাড় করে সেখানে বসতবাড়ি নির্মাণ করছে। এতে হরিণের নিরাপদ আবাসস্থল ধ্বংস হচ্ছে। খাবার ও আশ্রয়ের সঙ্কটে হরিণগুলো লোকালয়ে চলে আসছে। সেখানে অনেক হরিণ স্থানীয়দের হাতে ধরা পড়ছে। শিকারিরা সেগুলো জবাই করে মাংস খেয়ে ফেলছে বলেও অভিযোগ রয়েছে।
এ ছাড়া বর্ষাকালে সামুদ্রিক জোয়ারের পানিতে ডুবে এবং শিয়ালের আক্রমণে অনেক হরিণ মারা যাচ্ছে। সব মিলিয়ে হরিণের সংখ্যা ও বিচরণ কমে যাওয়ায় নিঝুম দ্বীপের অন্যতম প্রধান আকর্ষণ হারিয়ে যেতে বসেছে। শিকারি কুকুরের খবারেও পরিণত হয় হরিণ।
বন উজাড়ে ধ্বংস হচ্ছে পর্যটনের সম্ভাবনা
নিঝুম দ্বীপের পর্যটন আকর্ষণের অন্যতম ভিত্তি এর বিস্তীর্ণ বনাঞ্চল ও বন্যপ্রাণীর অবাধ বিচরণ। কিন্তু বন উজাড়ের কারণে সে প্রাকৃতিক পরিবেশ ক্রমেই সঙ্কুচিত হচ্ছে। বনভূমি ধ্বংস হলে শুধু হরিণ নয়, অন্যান্য বন্য প্রাণী ও পাখির আবাসস্থলও হুমকির মুখে পড়বে।
অন্য দিকে দ্বীপের অভ্যন্তরীণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় জরাজীর্ণ হয়ে পড়েছে। সড়কটি এমন অবস্থায় পৌঁছেছে যে, রিকশা চলাচলও কঠিন। অথচ পর্যটকদের যাতায়াতের জন্য এ সড়কটিই প্রধান অবলম্বন। ফলে পর্যটন মৌসুমেও অনেক পর্যটক দ্বীপে আসতে আগ্রহ হারাচ্ছেন।
পর্যটনশিল্পের বিকাশে উন্নত যোগাযোগব্যবস্থা, নিরাপদ আবাসন, স্বাস্থ্যসেবা, পর্যটকবান্ধব পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদের সংরণ অত্যন্ত জরুরি। কিন্তু নিঝুম দ্বীপে এসব সুবিধার ঘাটতি রয়েছে।
উন্নয়নের পরিকল্পনা থাকলেও বাস্তবায়ন নেই
নিঝুম দ্বীপ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা তাজুল ইসলাম বলেন, রণাবেণের অভাবে এখন আর আগের মতো হরিণ দেখা যায় না। দ্বীপের উর্বর মাটিতে প্রচুর ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। নতুন নতুন চর জেগে ওঠায় দ্বীপের আয়তনও বাড়ছে। এখানে বছরে তিনটি ফসল উৎপাদন সম্ভব।
কিন্তু চারদিকে বেড়িবাঁধ না থাকায় সামুদ্রিক লবণাক্ত পানি ঢুকে ফসল নষ্ট হয়ে যায়। একই সাথে জোয়ারের পানিতে পুকুরের মাছ ভেসে যায়। এতে কৃষক ও মাছ চাষিরা তির মুখে পড়ছেন।
তিনি বলেন, যারা নিঝুম দ্বীপের দায়িত্বে ছিলেন, তাদের মধ্যে উন্নয়ন পরিকল্পনা ও দূরদর্শিতার অভাব ছিল। বেড়িবাঁধ নির্মাণ, অভ্যন্তরীণ সড়ক সংস্কার, শাখাসড়ক নির্মাণ, পোল-কালভার্ট স্থাপন, বন উজাড় বন্ধ, হরিণ সংরণ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা গেলে নিঝুম দ্বীপকে দেশের উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্রে রূপান্তর করা সম্ভব। একই সাথে দ্বীপের বাসিন্দাদের জীবনমানেরও উন্নয়ন ঘটবে।
সড়ক সংস্কারের উদ্যোগ, বেড়িবাঁধের পরিকল্পনা
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, নিঝুম দ্বীপের প্রধান সড়ক সংস্কারের টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
তবে স্থানীয়দের প্রত্যাশা, শুধু পরিকল্পনা বা টেন্ডার প্রক্রিয়ায় সীমাবদ্ধ না থেকে দ্রুত বাস্তবায়নযোগ্য উন্নয়নকাজ শুরু করতে হবে। বিশেষ করে বেড়িবাঁধ নির্মাণ, সড়ক যোগাযোগের উন্নয়ন, বনভূমি রা এবং হরিণের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার উদ্যোগ জরুরি।
নিঝুম দ্বীপের প্রকৃতি, বন ও বন্যপ্রাণী সংরণ করা গেলে এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে। কিন্তু বন উজাড় ও অব্যবস্থাপনা চলতে থাকলে দ্বীপটির প্রাকৃতিক বৈশিষ্ট্য ও পর্যটন সম্ভাবনা দু’টিই হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
প্রকৃতির অপরূপ সৌন্দর্য নিয়ে জেগে থাকা নিঝুম দ্বীপ; তাই এখন উন্নয়ন ও সংরণের অপোয়। দ্বীপবাসীর প্রত্যাশা, প্রতিশ্রুতির বাইরে গিয়ে এবার বাস্তব উদ্যোগ নেয়া হবে।