পরাজিত আওয়ামী শক্তিকে আর কোনো ছাড় নয় : রিজভী
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী : নয়া দিগন্ত।
ads


দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টিকারী ‘পঞ্চম বাহিনী’ ও পরাজিত শক্তিকে আর কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অগণতান্ত্রিক বা অমানবিক পন্থায় নয়, বরং জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমে এদের পথে পথে প্রতিহত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের এক যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ‘পরাজিত শক্তি’ বিদেশে বসে অর্থ ও মদদ দিয়ে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। তারা পুলিশের বক্স ও গাড়িতে আগুন দেয়া, ককটেল ও পেট্রলবোমা নিপে এবং মানুষ হত্যার মতো কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। তিনি বলেন, প্রথম থেকে আমরা ধৈর্যের সীমার মধ্যে থেকে বিষয়গুলো দেখছিলাম। কিন্তু তাদের কর্মকাণ্ড ধৈর্যের সীমা অতিক্রম করে যাচ্ছে। তাদের সর্বনাশা সন্ত্রাসের পরিকাঠামো ভেঙে দেয়া হবে। সরকারও এ বিষয়ে অত্যন্ত তৎপর।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, যারা জনকল্যাণে ও দেশের মানুষের জন্য কাজ করেন, তারা কখনো দেশ ছেড়ে পালিয়ে যান না। যারা রাষ্ট্রমতায় থেকে দেশের সম্পদ লুটপাট, গুম ও খুনের রাজনীতি করেছেন, তারাই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নানা চাপ ও হুমকি দেয়া হলেও তারা কখনো দেশ ছেড়ে যাননি। অথচ পালিয়ে যাওয়া ব্যক্তিরা বিদেশে ফ্যাট, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং দেশে টোকাইদের টাকা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে তিনি অভিযোগ করেন।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যা প্রসঙ্গ তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। এখানকার লাখ লাখ মানুষ দেশপ্রেমিক। সাবেক আমলের কিছু সুবিধাবাদী লোক গোপালগঞ্জকে সন্ত্রাসের পশ্চাৎভূমি হিসেবে ব্যবহার করতে চাইছেন; কিন্তু তা আর সম্ভব হবে না। সেখানে আমাদের নেতা সেলিমুজ্জামান সেলিম ও স্থানীয় সংসদ সদস্য জিলানীর বাড়ি পুড়িয়ে তছনছ করা হয়েছে। এ ছাড়া ভাঙ্গায় রাজু মোল্লা এবং নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জাসাসের নেতাকে হত্যা করা হয়েছে।
সাবেক একজন জ্যেষ্ঠ মন্ত্রীর অডিও ফাঁসের প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ফ্যাক্ট-চেকের মাধ্যমে সত্য বলে প্রমাণিত হয়েছে, যেখানে সাবেক মন্ত্রী মোজাম্মেল হক প্রতিটি ইউনিয়নে বিএনপির নেতাদের তিনটি করে বাড়ি পুড়িয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন। এই ‘পঞ্চম বাহিনী’র বিরুদ্ধে দেশের সব দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে আগামী বিজয়ের মাস ডিসেম্বর উপলে মাসব্যাপী দলীয় ও রাষ্ট্রীয় কর্মসূচির কথা জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে বিএনপি। পাশাপাশি, এই মাসে ‘গণতন্ত্রের মা’ হিসেবে অভিহিত নেত্রীর প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের কর্মসূচি নেয়া হবে। এ ছাড়া দীর্ঘ সংগ্রাম ও নির্বাসনের পর দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তনের দিন হিসেবে ২৫ ডিসেম্বর দিবসটি দলের প থেকে সম্মিলিতভাবে পালন করা হবে।
রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভা ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা দণি সিটির প্রশাসক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকন এমপি, হাবিব-উন-নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ এমপি, প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর উন্নয়ন কর্তৃপরে চেয়ারম্যান সাইয়েদুল আলম বাবুল, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এমপি, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি, জাসাসের আহ্বায়ক হেলাল খান ও সদস্যসচিব জাকির হোসেন রোকন, স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াসিন আলী এবং মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।
ভাঙ্গায় বিএনপির প্রতিবাদ সমাবেশ : দিল্লিতে বসে আর কত মানুষ হত্যা করবেন
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা জানান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দিল্লিতে বসে দেশের মানুষকে আর কত হত্যা করবেন শেখ হাসিনা ও আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা? দেশের মাটিতে আওয়ামী লীগের আগুনসন্ত্রাসীদের তাণ্ডব চলছে। চার দিকে স্বজন হারানোর কান্না ও হাহাকার। তার পরও জনগণের জানমালের য়তি সাধনে তাদের তৎপরতা থেমে নেই। কৃষক দল নেতা রাজু মোল্লার পরিবারের মতো আর কত পরিবারকে সান্ত¡না দিতে হবেÑ তা কেউ জানে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির নেতাকর্মীদের ধৈর্যের পরীা নেবেন না। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে জনগণই রুখে দাঁড়াবে। বাংলার মাটিতে নৈরাজ্যকারীদের ঠাঁই হবে না। রাজু মোল্লা হত্যার বিচার দাবি করে তিনি বলেন, হতভাগ্য বাবা যেন ছেলের হত্যাকারীদের বিচার দেখে যেতে পারেন।
গতকাল বুধবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দণিপাড় বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি আয়োজিত সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেনÑ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।
এ দিকে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যাকাণ্ডের ঘটনায় ভাঙ্গায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার রাতে ২০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় ‘জয় বাংলা’ সেøাগান দিয়ে তারা সড়ক অবরোধ করেন। একপর্যায়ে চারটি মোটরসাইকেলে আগুন দেয়া এবং রাস্তার পাশের ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ভাঙচুর করা হয়।
অভিযোগ অনুযায়ী, সহিংসতার একপর্যায়ে কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে একা পেয়ে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা । প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে বিােভকারীদের ব্যবহৃত একটি লেগুনা দিয়ে তাকে চাপা দেয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাজু মোল্লার বাড়ি ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামে। 
উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম অভিযোগ করেন, পরিকল্পিতভাবে রাজু মোল্লাকে হত্যা করা হয়েছে। তিনি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, ঘটনার রাতের ভিডিও ফুটেজ রয়েছে। এসব ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা সম্ভব। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। একই সাথে রাজুর দুই শিশুসন্তানের পাশে থাকার আশ্বাস দেন।
রাজুর বাবা আক্তার মোল্লা ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তারও বিচার দাবি করেন। 
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। তবে পুলিশ অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে। ঘটনার রাতে আটক ২৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের ময়নাতদন্ত সম্পন্ন করার পাশাপাশি পুলিশ ঘটনার তদন্তও চালাচ্ছে।