জুলাই, বনাম, আওয়ামী লীগ, ভারতীয়, আধিপত্যবাদ. আসিফ মাহমুদ,
জুলাই বনাম আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদ: যা বললেন আসিফ মাহমুদ ও সোহেল তাজ। সংগৃহীত
ads

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলের ঘটনার পর এবার ফেসবুকে কড়া বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পর্যন্ত চলমান এসব ঘটনার প্রেক্ষাপটে উভয় নেতাই নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে রাজনৈতিক অবস্থান ও মন্তব্য তুলে ধরেন।

আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট

চলমান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার রাত ৮টা ৩৩ মিনিটে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদ প্রসঙ্গ তোলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

‘জুলাই বনাম (VS) আওয়ামী লীগ+ভারতীয় আধিপত্যবাদ।’

সোহেল তাজের কড়া মন্তব্য ও অভিযোগ

অন্যদিকে, বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

পলাতক সাবেক প্রধানমন্ত্রী তার প্রায় দেড় দশকের শাসনকালে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, নিপীড়ন, গুম, খুন করে, সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করে, গণতন্ত্রকে কবর দিয়ে, লুটপাট করে এবং গণহত্যা চালিয়ে দেশটাকে ধ্বংস করেছেন। ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে এখন ওপারে বসে দেশে ফেরার নামে আওয়ামী লীগ দলটাকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করে দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করছেন, যাতে তিনি দেশে ফিরে প্রতিশোধ নিতে পারেন।

আন্দোলন ও উসকানি প্রসঙ্গে যা বলেছেন সোহেল তাজ

একই পোস্টে সাম্প্রতিক আন্দোলন ও কর্মসূচি নিয়েও তীব্র সমালোচনা করেন সোহেল তাজ।

উনি সম্প্রতি বলেছেন যে ওনার মতো কেউ আন্দোলন তৈরি করতে পারে না, আর সেই আন্দোলনের বড় একটি উপাদান হচ্ছে লাশ—তিনি চান নিজের দলের লাশ। এজন্যই তিনি উসকানিমূলক কর্মসূচি দিচ্ছেন যাতে কিছু মানুষ মারা যায়। আর তা নিজের দলের লাশ হলে সেটাকে ব্যবহার করে আরো অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের পরিকল্পনা করছেন। এটাই হচ্ছে একজন সাইকোপ্যাথের চরিত্র; নিজেই গণহত্যা চালিয়ে এখন নিজেই ভিকটিম সেজে বড় গলায় কথা বলছেন।