মাইশা মুসফিরাতের রূহের মাগফিরাত কামনায় আইআইইউসিতে দোয়া মাহফিল


আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাইশা মুসফিরাতের রূহের মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বাদ জোহর আয়োজিত এ দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, প্রোভিসি প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম, পিএসসি (অব:), কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কাওসার আহমেদ। উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ জাফর সাদেক।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্টরা এই দোয়া মাহফিলে অংশ নেন। এ সময় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব প্রফেসর ড. মোহাম্মদ শফিউল আলম ভূঁইয়া। উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে কুমিরা এলাকার ডালাস পেট্রোল পাম্পের বিপরীত পাশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাইশা মুসফিরাত নিহত হন। বিজ্ঞপ্তি।

Advertisement