
দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের জনপ্রিয় পার্টিকেল বোর্ডের ব্র্যান্ড ‘প্লাইমেক্স’ দেশের বাজারে পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানের ই-জিরো সার্টিফায়েড বোর্ড উন্মোচন করেছে। গতকাল রাজধানীর গুলশানে ইমানুয়েলস পার্টি সেন্টারে এই বোর্ডের আনুষ্ঠানিক উন্মোচন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্লাইম্যাক্স বোর্ড বর্তমানে পার্টিকেল বোর্ড, মেলামাইন বোর্ড, রয়্যাল বোর্ড, প্লাইউড, মেরিন প্লাইউড, এমআর গ্রেড প্লাইউড এবং ডেকোরেটিভ প্লাইউডসহ বিভিন্ন ধরনের বোর্ড উৎপাদন ও বাজারজাত করছে। প্লাইম্যাক্স বোর্ড চীনের সাংহাই এর ইন্টারটেস্টিং অ্যান্ড কনসালটিং সার্ভিসেস (আইটিসিএস) থেকে ই-জিরো সনদ অর্জন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আর এন পাল বলেন, ‘যাত্রা শুরুর মাত্র ৯ মাসের মধ্যে আন্তর্জাতিক মানের ই-জিরো সনদ অর্জন করলো আরএফএলের প্লাইম্যাক্স বোর্ড’। প্লাইম্যাক্সের নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম বলেন, ‘প্লাইম্যাক্স বোর্ডের ই-জিরো সনদ প্রমাণ করে যে, প্রতিষ্ঠানটি নির্ধারিত কম ফরমালডিহাইড নির্গমন মান বজায় রেখে বোর্ড উৎপাদনে সক্ষম। ফলে প্লাইম্যাক্স বোর্ড দিয়ে তৈরি আসবাব বা অন্যান্য পণ্য ঘরের ভেতরের পরিবেশকে আরো স্বাস্থ্যসম্মত রাখতে সহায়তা করে।’ সংবাদ সম্মেলনে আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম, প্লাইমেক্স বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তা মাহেদী হাসানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








