
আগামী ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হীরকজয়ন্তী’ উদযাপিত হবে। এ অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহী এ বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম ৩০ অক্টোবর চট্টগ্রাম প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে এবং রেজিস্ট্রেশন কার্যক্রম চালু রয়েছে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।
‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হীরকজয়ন্তী’তে অংশগ্রহণে আগ্রহী এ বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদেরকে নির্ধারিত তারিখের মধ্যে যঃঃঢ়://বঁ৬০.পঁ.ধপ.নফ/-এ লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
রেজিস্ট্রেশন কাজে কোনো ধরনের সমস্যা হলে মোবাইল ফোন নম্বর : ০১৫৫৫৫৫৫১৪০/০১৫৫৫৫৫৫১৪১-এ যোগাযোগ করার জন্য বলা হয়েছে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








