ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে বিমানবাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন

 

Advertisement


বাংলাদেশ বিমানবাহিনী জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনের ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে নিয়োজিত ইউটিলিটি এভিয়েশন ইউনিট কন্টিনজেন্টের মোট ১৩৫ জন শান্তিরক্ষী প্রতিস্থাপন করছে। বর্তমানে কঙ্গোতে অবস্থানরত কন্টিনজেন্টটি নতুন কন্টিনজেন্ট দ্বারা প্রতিস্থাপনের অংশ হিসেবে বিমানবাহিনীর ১১১ জন সদস্য জাতিসঙ্ঘের ভাড়াকৃত একটি বিমানে গতকাল কঙ্গোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।
এই কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান, উল্লেখ্য, কঙ্গোতে বিবাদমান সঙ্ঘাত নিরসনে বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে সে দেশের সরকার এবং আপামর জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তাদের অর্জিত এ সুনাম ও সাফল্য অক্ষুণœ রেখে শান্তিরক্ষীরা ভবিষ্যৎ দিনগুলোতে যেন আরো উৎকর্ষতা অর্জন করতে পারে, এই প্রত্যাশায়  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এক মুনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ এবং বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের বিদায় জানান। আইএসপিআর।