
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ অনূর্ধŸ-১৫ ফুটবল দল সফল মিশন শেষে গতকাল ভোরে আজারবাইজান থেকে দেশে ফিরেছে। আসরে বাংলাদেশ দলের মিডফিল্ডার সাজিদুল ইসলাম তাকিবকে চুক্তিবদ্ধ করতে চায় আজারবাইজানের ক্লাব। অবশ্য এ জন্য তাকে আরো দেড় বছর অপেক্ষা করতে হবে। ফিফা এজেন্ট আজারবাইজানের ক্লাবটির অনূর্ধŸ-১৭ দলে তাকে খেলানোর চেষ্টা করছে। জানান তাকিব। এজেন্টের এ কথা বাড়তি প্রেরণা এনে দিয়েছে লক্ষ্মীপুরের এ ছেলেটির মধ্যে। জানান আমি এখন আরো পরিশ্রম করব বিদেশী লিগে খেলার জন্য। টুর্নামেন্টে বাংলাদেশ দলের গোলরক্ষক শ্রীনাথ সর্দারের দুই ম্যাচে টাইব্রেকার ঠেকানোর সুবাদে টায়ার ‘ই’তে রানার্সআপ হয়েছে। নড়াইলের শ্রমিক বাবার ছেলে শ্রীনাথ টাইব্রেকার ঠেকিয়েছেন সিঙ্গাপুর ও সেশেলসের বিপক্ষে। সিঙ্গাপুরের বিপক্ষে দু’টি এবং সেশেলসের বিপক্ষে একটি টাইব্রেকার রুখে দেন তিনি। আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজকে আদর্শ মানা এ বিকেএসপির এ কিপারের স্মরণীয় সেভ ছিল সেশেলসের বিপক্ষে। ওই ম্যাচে ৫ম শটটি ঠেকিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। আসরে ৫ গোল করেছেন স্ট্রাইকার বায়েজীদ। ব্রাহ্মণবাড়িয়ার ছেলে বায়েজীদ পর্তুগালের বিপক্ষে ৩২ সেকেন্ডে গোল করে লিড এনে দিয়েছিলেন। যদিও দল হেরেছিল ১-৩ গোলে। বায়েজীদ জানান, আমি ফিজির বিপক্ষেও দুই গোল করেছিলাম। একটি গোল করেছিলাম ইন্দোনেশিয়ার বিপক্ষে। তবে পর্তুগালের বিপক্ষে গোলই আমার স্মরণীয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








