তাফহিমা হুছাইনীর জিপিএ ৫ অর্জন

 

Advertisement

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি ফাজিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী তাফহিমা হুছাইনী তাইয়্যেবা। এর আগে সে ২০২৪ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়েছিল। তার এই ধারাবাহিক ও গৌরবোজ্জ্বল সাফল্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আত্মীয়স্বজন আনন্দিত। তাফহিমা উপজেলার তারাকান্দি গ্রামের মরহুম মাওলানা আব্দুল হালিম হুছাইনীর (রহ:) নাতনী ও মাওলানা রশীদ আহমদ জাহাঙ্গীর হুসাইনী ও মাহমুদা তুহিন দম্পতির দ্বিতীয় মেয়ে। এই মেধাবী শিক্ষার্থী ভবিষ্যতে শিক্ষা ক্যাডার হয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে চায়। সে সবার কাছে দোয়াপ্রার্থী।