
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
দারিদ্র্য ও নানা প্রতিকূলতা জয় করে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে মেধার স্বাক্ষর রেখেছে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার হেলাই গ্রামের শিক্ষার্থী রুকাইয়া পারভীন। তবে ভালো ফলাফলের আনন্দের মধ্যেও প্রকৌশলী হওয়ার উচ্চাশা পূরণ নিয়ে বড় ধরনের দুশ্চিন্তায় রয়েছে তার পরিবার। আর্থিক অসচ্ছলতাই এখন তার বুয়েটে পড়ার প্রধান বাধা।
রুকাইয়া হেলাই গ্রামের ইজিবাইকচালক রকিব মল্লিক ও লাভলী ইয়াসমিন দম্পতির ছোট মেয়ে। এর আগে সে ২০২৪ সালে সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জন করেছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







